“অশান্তি এড়াতে ইচ্ছে করে হার মেনে নিই”, ব্যক্তিগত জীবনে আর কিছু চাওয়ার নেই সুমণের কেন নিরাশা অভিনেতার মনে?

বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন সুমন দে (Suman Dey)। বর্তমানে এই অভিনেতা কালারস বাংলার (Colours Bangla) ‘তুমি যে আমার’ (Tumi je Amar Maa) সিরিয়ালে অভিনয় করছেন। তিনি এর আগে ‘নকশি কাঁথা’, ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন। দর্শকদের কাছে খুবই পরিচিত মুখ সুমন। তার অভিনয়কে বেশ পছন্দ করেন দর্শকরা। এদিন শুটিং ফ্লোরেই সুমনের সাথে খোলামেলা আড্ডায় মাখলেন এক সংবাদ মাধ্যম। আর সেখান থেকেই উঠে এলো তার ব্যক্তিগত জীবনের নানান তথ্য।
অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, কিছুদিন হল ধারাবাহিকে এসেছে বড় চমক, সময় এগিয়ে গেছে অনেকটাই। কেমন অনুভূতি হচ্ছে? অভিনেতা বললেন, “খুব ভালো লাগছে, অনেক কিছু বদলে গেছে আমাদের ছোট্ট আরু এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন নিজের বাবাকে সামলাচ্ছে তার ভাইকে সামলাচ্ছে গোটা পরিবারের দায়িত্ব নিয়েছে অন্যদিকে নিজের কাজও ঠিকমতো করছে। আর ঐন্দ্রিলা এতটাই মিশুকে যে ওর সঙ্গে কাজ করে মনে হয়নি প্রথমবার কাজ করছি।”
এখন তো আবার লুক চেঞ্জ হয়েছে নতুন লুকে এ নিজেকে কেমন লাগছে? অভিনেতা বললেন, “বেশ অন্যরকম লাগছে। দাড়ি বাড়িয়েছি চশমা দেওয়া হয়েছে। কস্টিউমের চেঞ্জেস এসেছে। অনেক চরিত্রকেই নতুন করে তৈরি করা হয়েছে যেমন তাদের চশমা দেওয়া চুলে পাক ধরানো ইত্যাদি। আর এত সুন্দর ভাবে সবটা প্রেজেন্ট করা হয়েছে নিজেকে সত্যিই বাবা বলে মনে হচ্ছে। আর ঐন্দ্রিলার সঙ্গে আমার অন স্ক্রিন বাবা মেয়ের কেমিস্ট্রি সত্যিই খুব সুন্দর।”
ধারাবাহিক জীবনে তো সবই হল ব্যক্তিগত জীবনে কি প্ল্যান? সুমন বললেন, “ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে কিছুই চলছে না। আমার আসলে এখন ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই সবটাই প্রফেশনাল লাইফ। মাও বলেছে এখন কাজে মন দিতে। আর আমিও তাই করছি। সম্পূর্ণভাবে কাজে মন দিয়েছি আর নিজেকে আরো উন্নত করার চেষ্টা করছি।”

এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এত মানুষের মাঝে এত কিছু হল সবকিছু হ্যান্ডেল করলে কি করে? সুমন বললেন, “আমি কখনো কোন পোস্ট বা কোন কিছুর মধ্যে দিয়েই মানুষকে নেগেটিভিটি দিতে চাইনি। আমি সবসময় চেয়েছি যেন সবাই ভালো থাকুক। তাই আমি অশান্তি থেকে দূরে থাকি। কিছু কিছু সময় অশান্তি এড়াতেই ইচ্ছে করে হার মেনে নি। নিজের বাড়িতেও আমি এটাই করি। আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ তাই শান্তি পেতে আমি হেরে যাই। বাকিটা ওপরওয়ালা জানেন উনি দেখছেন।” অভিনেতার কথা অনুযায়ী বর্তমানে সিঙ্গেল রয়েছেন তিনি।

