এবার সুহানার সামনে তার সৎ মায়ের সত্যি! ইন্দিরা কি পারবে সকলের সামনে অনন্যা চ্যাটার্জির আসল মুখোশ খুলে দিতে?

ঘড়ির কাঁটা ধরে ছোট পর্দার দর্শক তাঁদের প্রিয় ধারাবাহিক দেখতে বসে যান। লেটেস্ট এপিসোডের পরদিন কী হতে চলেছে সেই নিয়েও ড্রইংরুমেও আলোচনা জমে ওঠে। সেই রকমই একটি জনপ্রিয় ধারাবাহিক সটার জলসার বাংলা মিডিয়াম। অল্প দিনের মধ্যেই টিআরপি তালিকায় একটা ভালো জায়গাও দখল করে নিয়েছে বাংলা মিডিয়াম। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র নীল ভট্টাচার্য ও তিয়াশা রায়।

বাংলা মিডিয়াম গল্পের নায়িকা অর্থাৎ ইন্দিরা বাংলা মিডিয়ামের স্কুল শিক্ষিকা। অন্যদিকে গল্পের নায়ক এবং তার দিদির একটি ইংলিশ মিডিয়াম স্কুলএর মালিক। এখানে বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা তিয়াসার টিকে থাকার লড়াই নিয়েই ধারাবাহিকটি তৈরি। প্রথম থেকেই গল্পের নায়িকা নিজের বুদ্ধমত্তাকে কাজে লাগিয়ে এবং সাহসিকতার সঙ্গে তার সাথে হওয়া প্রত্যেকটি দুর্নীতি হাতেনাতে ধরে ফেলে এবং তার যোগ্য জবাব দেয়। যা ধারাবাহিকটিকে এবং গল্পের নায়িকা কে দর্শকমহলে বেশ জনপ্রিয় করে তোলে।

এখন বাংলা মিডিয়াম ধারাবাহিকের নায়ক বিকি ধীরে ধীরে ভালোবেসে ফেলছেন নায়িকাকে। পূর্বে দুজনার সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়। এর মাঝে ঘটে যায় অনেক ঘটনা। যেখানে বিদেশে ঘুরতে গিয়ে ইন্দিরার কিডন্যাপ হওয়া থেকে শুরু করে তার ফিরে আসা সবই ঘটে। এই ঘটনার মধ্য দিয়ে ইন্দিরার প্রতি বিকির ভালোবাসা ঠিক কতটা তা স্পষ্ট হয়ে যায় দর্শকের সামনে। তবে গল্প এখানে থেমে থাকেনি এরপরে যা হয়েছে তাতে রীতিমত হতভম্ব বিকির দিদি।

বেশিরভাগ ক্ষেত্রেই ধারাবাহিকের সৎ মা মাত্রই তার সৎ ছেলেমেয়েদের চরম অনিষ্ট করার প্রতিজ্ঞা নিয়ে থাকেন, আর বাংলা মিডিয়াম ধারাবাহিকের ক্ষেত্রেও এর অন্যথা হলো না। অনেকদিন আগে থেকেই ঠাম্মার কাছ থেকে ইন্দিরা জানতে পেরে গিয়েছিল যে অনন্যা চ্যাটার্জী বিকি আর সুহানার আসল মা নন। অনন্যা চ্যাটার্জীর সন্তান হচ্ছে বিভান। বিকি আর সুহানা তার সৎ ছেলে মেয়ে। এদিন ইন্দিরার মুখে এই সত্যি শুনে আকাশ থেকে পড়লেন সুহানা।

এই সত্যিটা জানতো সুহানার বাবা। কিন্তু এতদিন অব্দি সে কথা নিজের মেয়েকে ঘুনাক্ষরেও টেনের পেতে দেয়নি তিনি। শুরু থেকে নিজের সৎ ছেলে মেয়ের ক্ষতি চেয়ে এসেছে অনন্যা। ইন্দিরা আসার পর ক্ষতি করার চেষ্টা করেছে তারও। এদিন কথায় কথায় সব সত্যি ফাঁস করে দিলেন ইন্দিরা। একটা মানুষ নিজের পরিবারের এত ক্ষতি কীকরে করতে পারে একথা বলায় ইন্দিরার কাছে প্রমাণ চায় সুহানা। আর সেই সূত্রেই ইন্দিরা বলে অনন্যা তাদের আসল মা নন।

Back to top button