গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সুব্রত গুহ! এখন কেমন আছেন ‘নিম ফুলের মধু’র প্রিয় জেঠু? কি বলছেন অভিনেতার চিকিৎসক? কোন জটিল রোগে আক্রান্ত হলেন তিনি?

নিম ফুলের মধু’ ধারাবাহিকের পরিচিত মুখ, প্রিয় জেঠু অখিলেশ — অভিনেতা সুব্রত গুহ রায় হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীপাবলির দিনটায় সকাল থেকে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সারাদিনের ক্লান্তি শেষে রাতে ঘরোয়া খাবার খেয়ে বিশ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎই তীব্র পেটের ব্যথায় কাতর হয়ে পড়েন অভিনেতা। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকায় কালীপুজোর রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
এখন কেমন আছেন অভিনেতা? জানা গিয়েছে, চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন সুব্রত গুহ। সংবাদমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন, “চিকিৎসকের পরামর্শে এখন অনেকটাই ভালো আছি। ওষুধ, স্যালাইন সবই চলছে। আপাতত বিশ্রামে থাকতে বলা হয়েছে।” হাসপাতালেই চিকিৎসা চললেও তাঁর কণ্ঠে ভরসার সুর স্পষ্ট।
অভিনেতার কথায়, মাঝেমাঝেই তিনি এমন শারীরিক সমস্যার মুখোমুখি হন। পরিবারে অনেকেই চিকিৎসক, তাই প্রথমে তাঁদের পরামর্শেই চিকিৎসা শুরু হয়। কিন্তু এইবার পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠায় হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ইতিমধ্যেই তাঁর সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং আরও কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে। চিকিৎসকরা আপাতত আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এই মুহূর্তে তিনি অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা-তেও। তাই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর সহ-অভিনেতা থেকে শুরু করে ভক্ত— সকলেই উদ্বেগে ভুগছেন। হাসপাতাল থেকে অভিনেতা জানিয়েছেন, “সকাল থেকেই অগণিত ফোন পাচ্ছি। সবাই আমার খোঁজ নিচ্ছেন। সবাইকে বলছি, চিন্তা করবেন না, আমি খুব শিগগিরই ফিরব।”
আরও পড়ুনঃ নিজের দোষে মায়ের বিপদ ডেকে আনলো শিরিন! পারুলদের বিপদে ফেলতে গিয়ে নিজের বাবাকেই মৃ’ত্যুর মুখে ঠেলে দিল শিরিন! দুর্ধর্ষ আজকের পর্ব
সোশ্যাল মিডিয়াতেও নিজের স্বাস্থ্য আপডেট দিয়েছেন সুব্রত গুহ। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, “আপনাদের ভালোবাসাই আমার শক্তি।” আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন তিনি। আশা করা হচ্ছে, খুব শিগগিরই প্রিয় ‘জেঠু’ আবার ফিরবেন তাঁর স্বাভাবিক ছন্দে— ক্যামেরার সামনে, দর্শকের মুখে হাসি ফোটাতে।

