এতকিছু করেও নীলের মন থেকে মেঘ থেকে সরাতে পারল না ময়ূরী!

ময়ূরী যতই চক্রান্ত করুক না কেন নীলের গোটা মন জুড়ে এখনো শুধুই মেঘ! ময়ূরীর সাথে তার বিয়ের কথা উঠতেই একথা জানিয়ে দিল নীল

বর্তমানে জমজমাট হয়ে উঠেছে জি-বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichhe Putul) ধারাবাহিকের গল্প। ধারাবাহিকটি টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের মাঝে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এতদিন পর মেঘকে এভাবে প্রতিবাদী হতে দেখে বেজায় খুশি দর্শক। প্রশংসার ঝড় অনুরাগীমহলে।

আর কোনো ক্ষমা পাবে না নীল

যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, ময়ূরী ষড়যন্ত্র করে সব সময় মেঘকে ছোট করার চেষ্টা করে। নীলের কাছে সবসময় অপমানিত হয় মেঘ। পাসপোর্ট হারানোর জন্য মেঘকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আবার নীল ক্ষমা চায় এবং মেঘ তাকে মাফ করে দেয়। আবারও ময়ূরীর চালে মেঘকে ভুল বুঝল নীল। ধারাবাহিকে একঘেয়ে নীলের মেঘকে ভুল বোঝা দর্শক একেবারেই ভালো চোখে দেখছিলেন না। তাই এবার আর অন্যায় নয়, প্রতিবাদী হয়ে উঠেছে মেঘ।

গিনি মিনিকে শুধু ব্যাবহার করছে ময়ূরী

এদিনের পর্বে দেখা যায় রূপ আসবে বলে বেশ তোড়জোড় চলছে মেঘের শ্বশুরবাড়িতে। এমন সময় গিনি রূপচর্চা করতে করতে ফোন করে ময়ূরীকে। ফোনটা দেখেই ময়ূরী বিরক্ত হয় আর আর ভাবে কেন এই দুটো মেয়ে সবসময় এত জ্বালায়। এরপর গিনি ময়ূরীকে বিকেল বেলা তাদের বাড়িতে আসতে বললে ময়ূরী খুব কৌশলে যাওয়াটা এড়িয়ে যায়। তবে এই সমগ্র কথোপকথন জুড়ে গিনি মিনির প্রতি তার বিরক্ত ফুটে উঠছিল। ওই দুটো মেয়েকে সে কখনোই বোনের মতন দেখেনি। উল্টে সে মনে মনে বলছে, “রূপ একদিনের জন্য তোমাকে নিয়ে যাবে, ফুর্তি করে ছেড়ে দেবে। তারপর আবার আমাকে ইনোসেন্ট সাজতে হবে।” গিনির এত বড় সর্বনাশ করতে একটুও বাঁধে না তার। শুধু নিজের ফায়দা মেটাতে ওদের ব্যবহার করে এসেছে ময়ূরী।

নীলের মনে এখনো মেঘ

রূপ আসবে বলে রাতের খাবারের বন্দোবস্ত করছে নীলের মা। এমন সময় নেমে আসে নীল। এরপর তার মা তাকে বলে দাদা হিসেবে তার থাকাটা কর্তব্য। কিন্তু সেই একই সময় মেঘের গানের কম্পিটিশন রয়েছে, নীল কি করবে তাই নিয়ে দোলাচলে পড়ে যায়। এরপর হঠাৎই ডিভোর্সের কথা তোলে নীলের মা। নীলের মা তাকে বলে যদি সে মেঘের সাথে থাকতে চায় তাহলে থাকতে পারে আর যদি না চায় তাহলে যেন তাড়াতাড়ি ডিভোর্সের বিষয়টা মিটিয়ে নেয়।

নীল তার মায়ের কথায় সম্মতি জানায়। এরপরই মীনাক্ষী ময়ূরীর কথাটা তোলে। সে নীলকে বলে “ময়ূরীকে নিয়ে তুমি কী ভাবছো?” মেঘের সাথে যাই হয়ে যাক না কেন ময়ূরীকে কখনোই নিজের জীবনে চায়না নীল। তাই নীল তার মাকে বলে ময়ূরীকে নিয়ে সে কখনোই কিছু ভাবতে পারবে না এটা তার পক্ষে সম্ভব নয়। মীনাক্ষী তখন নীলকে বোঝায়, সে আর যাই করুক যেন নিজের জন্য উপযুক্ত একজন পার্টনার বেছে নেয়। অনেক ঝড় ঝাপটা এলেও নীলের মন থেকে মেঘকে সরানো এতটা সহজ নয় এটাই প্রমাণ হলো এই দিনের পর্বে।

Back to top button