আবার স্টার জলসায় শেষ হচ্ছে এক জনপ্রিয় সিরিয়াল! ৩০শে এপ্রিল শেষ সম্প্রচার হওয়ার খবরে মন খারাপ ভক্তদের

নতুন বছর পড়তে না পড়তেই নতুন নতুন ধারাবাহিক শুরু হওয়ার পাশাপাশি শেষ হয়ে গেছে বহু পুরনো ধারাবাহিক। আবার খুব বেশিদিন হয়নি এমন ধারাবাহিকও টিআরপি কম থাকার দরুন বাধ্য হয়েছে নিজেদের স্লট ছাড়তে। কারণ মানুষ পছন্দ না করলে সেই ধারাবাহিক চলার কোন মানে হয় না এমন একটি ধারাবাহিক হল বালিঝড়। কটা দিন আগেই শেষ পর্ব প্রকাশ পেল এই ধারাবাহিকের।
ঠিক তেমনি বন্ধ হয়ে যাওয়ার খবর মিললো আর এক জনপ্রিয় ধারাবাহিকের। বন্ধ হয়ে যাচ্ছে বলাটা ভুল হবে, ধারাবাহিকের গল্প এখানেই শেষ তাই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক। শেষ হয়ে যাওয়ার খবর পেয়ে বেশ হতাশ হয়েছেন ধারাবাহিকের ভক্তরা।
এখানে কোন জল্পনা নেই, শেষ হয়ে যাওয়ার দিনক্ষণ সমস্ত টাই জানা গিয়েছে। শেষ টেলিকাস্ট এর ডেট প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। প্রথম থেকেই টিআরপি বেশ ভালই ছিল এই ধারাবাহিকের। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার কিছু নেই টিআরপির কোন খেলা নেই। কিছু কিছু ধারাবাহিক টিআরপি দিয়ে বিচার করা যায় না। এমন অনেক ধারাবাহিক আছে যেগুলি টিআরপি ভালো থাকলেও শেষ হয়ে যাচ্ছে। এমন একটি ধারাবাহিকের উদাহরণ হল মিঠাই।
শেষ হয়ে যাচ্ছে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক রাধা কৃষ্ণ যেটি রাত এগারোটায় সম্প্রচারিত হয়। এটি হিন্দি ধারাবাহিকের বাংলা ডাবিং ভার্শন। এবং হিন্দি ধারাবাহিকের মতোই সমানভাবে এটিও অনেক বেশি টিআরপি দখল করতে সক্ষম দর্শক মহলে। সম্প্রতি খবর মিলেছে ৩০ শে এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
যারা এই ধারাবাহিকের হিন্দি টেলিকাস্ট নিয়মিত দেখতে তারা বুঝতে পারবেন গল্প প্রায় শেষের দিকে গড়িয়েছে। আর কিছুই বাকি নেই দেখানোর। তাই এবার শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। তাহলে এই স্লটে নতুন কোন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়? সেটা জানার জন্য ধৈর্য ধরতে হবে দর্শকদের।

