আবার শেষ স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক, প্রিয় ধারাবাহিক শেষের খবর শুনলে আপনার মনও খারাপ করবে

এ কথা অস্বীকার করার উপায় নেই যে গত ছয় মাসে জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসাতে (Star Jalsha) একের পর এক নতুন ধারাবাহিক এসেছে। আবার আশাতীতভাবে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিককে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যানেলের এই সিদ্ধান্তে দর্শকরা বেজায় ক্ষুব্ধ। কিন্তু টিআরপির উপর বর্তমানে নির্ভরশীল এই বাংলা চ্যানেলগুলো দুর্বল স্লটের ধারাবাহিক সরিয়ে সেই জায়গায় নতুন ধারাবাহিক আনছে।

যারা নিয়মিত ধারাবাহিক দেখেন তারা অবশ্যই জানবেন এরই মধ্যে স্টার জলসা এবং জি বাংলাতে কিছু পুরনো ধারাবাহিক বন্ধ করে সেই জায়গায় নতুনের সম্প্রচার শুরুও হয়েছে। বাংলা ধারাবাহিক একসময় যেখানে ৩-৪ বছর কিংবা তারও বেশি চলেছে, এখন দেখা যাচ্ছে ১ বছর পার করতেই হিমশিম খেয়ে যাচ্ছেন সিরিয়াল নির্মাতারা। বেশ কিছু ধারাবাহিকের মেয়াদ ৩ থেকে ৬ মাস পর্যন্ত চলছে! যার প্রকৃষ্ট উদাহরণ হল বালিঝড়। মাত্র ২ মাসের মাথায় টিআরপির খারাপ দসার জন্য বন্ধ হয়ে গেল শুদ্ধ প্রকাশিত ধারাবাহিক।

এই সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার আরেক জনপ্রিয় সিরিয়াল। বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার ডাবিং সিরিয়াল ‘রাধা কৃষ্ণ’ (Radha Krishna)। হিন্দিতে এই বছরের জানুয়ারি মাসে সিরিয়ালের সম্প্রচার শেষ হয়। হিন্দির পাশাপাশি বাংলাতেও এবার রাধা কৃষ্ণ বন্ধ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সুমেধ মুদগলকর এবং মল্লিকা সিং অভিনীত এই ভক্তিমূলক ধারাবাহিক হিন্দির পাশাপাশি বাংলাতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

রাধা এবং কৃষ্ণের অমর প্রেমকাহিনী নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়ালটি। ৮ থেকে ৮০ সকলের মন ছুঁয়ে গিয়েছে এই সিরিয়াল। রাধার সৌন্দর্য সারল্য এবং কৃষ্ণের লীলা এতদিন মন ভরিয়ে দিয়েছে দর্শকদের। ধারাবাহিকের শেষ পর্বের ঝলক এসেছে প্রকাশ্যে। তারপর থেকেই মন খারাপ দর্শকদের।

Bengali television

উল্লেখ্য স্টার জলসার এই হিন্দি মেগা সিরিয়ালের ডাবিং করেছেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক এবং তন্নিষ্ঠা বিশ্বাস। শ্রীকৃষ্ণের কন্ঠ দিয়েছেন ইন্দ্রনীল। শেষ দিনে ডাবিংয়ের কাজ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তিনি সোশ্যাল মিডিয়াতে রাধা কৃষ্ণের ছবি দিয়ে লেখেন, “তুমি সর্বদা আমার সঙ্গে ছিলে‌ তুমি ছাড়া আর কিছুই নেই। তুমি আমার হৃদস্পন্দন আমার চোখের অগোচর হওনি তুমি। তুমি ভালোবাসা, তুমিই সংযোগ, তুমিই লক্ষ্য, তুমিই লক্ষ্য, তুমি আমার অন্তরের সুর।” তবে মন খারাপ করার কোন দরকার নেই দর্শকদের কারণ এই ধারাবাহিকের ফ্ল্যাটে আসতে চলেছে আরেক ধারাবাহিক ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ।

Back to top button