শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক! এই স্লটে কোন নতুন ধারাবাহিক আসতে চলেছে তাহলে? হতাশার সুর দর্শক মহলে…

জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। আগের বছরের মতো, আসছে বেশ কয়েকটি নতুন মেগা। কোনও নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই প্রশ্ন ওঠে, কোন পুরনো মেগা বন্ধ হবে? আর ঠিক এই প্রশ্নটাই দর্শক মনে ঘুরছিল স্টার জলসার নতুন তিন ধারাবাহিক আসার খবর সামনে আসতেই। ২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ‘গাঁটছড়া’ (Gaatchora)। এই ধারাবাহিকের ফ্যানেদের সংখ্যা নেহাত কম নয়। তাদের জন্য এবার রয়েছে খারাপ খবর। শোনা যাচ্ছে এক বছর পার হতেই, খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।
শুরুর পর থেকে দর্শক মনে জায়গা করে নেয় ‘গাঁটছড়া’। সে প্রমাণ মিলছে টিআরপি (TRP) তালিকায়। বেশ কয়েক সপ্তাহ শীর্ষে ছিল এই মেগা। তবে ধীরে ধীরে রেটিং কমে একেবারে তলানীতে পৌঁছেছে এই মেগা। প্রশ্ন উঠছে, তাহলে কি কম রেটিংয়ের জন্যেই ‘গাঁটছড়া’ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে?

স্নিগ্ধা বসু ও সানি রায়ের প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এবং সৌমেন হালদারের পরিচালনায় শুরু হয় ‘গাঁটছড়া’। মুখ্য চরিত্রে রয়েছেন শোলাঙ্কি রায়, শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রিয়াজ লস্কর।
স্টার জলসায় আসছে ‘রামপ্রসাদ’। এই মেগা কখন দেখানো হবে তা এখনও জানা যায়নি। বর্তমানে ‘গাঁটছড়া’ দেখানো হয় সন্ধ্যা ৭টার সময়। টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে,’গাঁটছড়া’-র স্লটেই নাকি আসবে ‘রামপ্রসাদ’। আবার অনেকে বলছেন, এপ্রিল অবধি বন্ধ হওয়ার সম্ভাবনা কম এই মেগার। সেক্ষেত্রে এখনই সমাপ্তি না ঘটে, স্লট বদল পারে ঋদ্ধি- খড়িদের মেগার।

যদিও এবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কলাকুশলীদের কেউই। এমনকী মুখে কুলুপ এঁটেছে চ্যানেল কর্তৃপক্ষ। খবরটা পেয়ে বেশ হতাশ হয়েছেন ভক্তরা। রামপ্রসাদ কি পারবে ভক্তদের সেই হতাশা দূর করে একটা নতুন স্বাদে আবার করে তাদেরকে মাতিয়ে তুলতে? এখন সেটাই দেখার বিষয়।

