“অতিরিক্ত ড্রিং’ক করে গলাটাই খারাপ করে ফেলেছে, ডায়লগই শোনা যায় না”,’মেয়েবেলা’য় এবার নতুন মুখ ইন্দ্রানী হালদার!

শ্বাশুড়ির জ্বালা আর নায়ককে নিয়ে টানাটানি, এই এক কচকচানি দর্শকরা আর দেখতে চাইছে না। কিন্তু একটু অন্যরকম প্রোমো বানিয়ে স্টার জলসার (Star Jalsha) মেয়েবেলা (Meyebela) ধারাবাহিকটি একটু আলাদা হবে, এই আশা কিন্তু চ্যানেল দেখিয়েছিল। তবে সত্যিই কি খুব আলাদা কিছু করে দেখাতে পারছে মেয়েবেলা?

কারণ একদিন দুদিন নয়, দর্শকরা বার বার অভিযোগ করেছে গল্পের প্লট যেন ঘুরে ফিরে একইরকম হয়ে যাচ্ছে। গল্পের শুরুতে এই ধারাবাহিকেও একটা ত্রিকোণ প্রেমের ধরন দেখা গিয়েছিল। গল্পের প্রথমেই দেখা গিয়েছিল গল্পের নায়ক ডোডো একটি স্ক্যামে ফেঁসে গিয়ে বাধ্য হয়ে মৌয়ের সঙ্গে বিয়ে করে। আর এই বিয়ের জন্য ডোডোর সঙ্গে তার প্রেমিকা চাঁদনীর দীর্ঘ ১২ বছরের প্রেমকে জলাঞ্জলি দিতে হয়।

মূলত ধারাবাহিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, মহিলাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক। পরিস্থিতি যেন বার বার ঘুরে ফিরে অন্যদিকে ইশারা করে। কাউকেই কারোর সঙ্গে মানিয়ে থাকতে দেয়না। ডোডোর মায়ের মৌকে একদমই পছন্দ নয়। কারণ যদিও মৌ নয়, মৌ এর মা। এককালে মৌ এর মা ও ডোডোর মা খুব ভালো বন্ধু ছিল। কিন্তু ওই পরিস্থিতি পাল্টে যায়।

ডোডোর মা, অর্থাৎ বীথি তাঁকে নিয়ে এবার দর্শকরা একটু বেশিই বিরক্ত। কোনও কিছুতেই তাঁকে যেন খুশি করা যায় না। সবসময় তাঁর কচকচানি, আর দাঁতে চিবিয়ে কথা বলা দর্শকদের আরও বিরক্ত লাগছে।

এই বীথি মাসির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি। চরিত্রের পাশাপাশি এবার অভিনেত্রীর দিকেও আঙুল তুলছেন দর্শকরা। তাঁদের মতে, নিজের গলা একদম খারাপ করে ফেলেছেন অভিনেত্রী রূপা। একে তো এত দাঁতে চিবিয়ে কথা বলেন, দুই তাতে ভালো করে ডায়লগ শোনাও যাচ্ছে না।

এর থেকে এই ভিলেইন চরিত্রেই অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে চাইছেন দর্শকরা। তবে এই ধারাবাহিক থেকে আর বিশেষ কিছু চাওয়ার নেই দর্শকদের। একঘেয়েমি দূর করে তাঁরা এবার চান, এই ধারাবাহিক তাড়াতাড়ি শেষই হয়ে যাক!

Back to top button