“সোনাকে পেয়ে রুপাকে ভুলে গেছে দীপা” রূপা অভিমানে না খেয়ে গেল স্কুলে…রূপার প্রতি অবিচার মেনে নিতে পারছে না দর্শক!!

দর্শকরা স্টার জলসার বহু ধারাবাহিক থেকে একটু হলেও মন সরিয়ে নিলেও, অনুরাগের ছোঁয়াকে কিন্তু কখনও বাতিলের তালিকায় ফেলে দিতে পারেনি। এক কথায়, স্টার জলসাকে (Star Jalsha) একদম শক্ত খুঁটির মতো ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকটি। বছরের প্রথম থেকেই সব ধারাবাহিকের চোখে আঙুল দিয়ে টেক্কা মেরে প্রথমে থাকছি অনুরাগের ছোঁয়া। তাও কিছু পয়েন্টের ব্যবধানে নয়। বেশ ভালো নম্বরেই টেক্কা দিয়েছিল অনুরাগের ছোঁয়া।
তবে ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ সূর্য দীপার কারণেই কিন্তু টি আর পির দিক দিয়েও বেশ ওঠা নাম হয়েছে, কারণ টি আর পি খুবই আপেক্ষিক একটি বিষয়। মাঝে অনুরাগের ছোঁয়ার টি আর পিও বেশ নেমে গিয়েছিল। বার বার সূর্য আর দীপার ভুল বোঝা বুঝিতে বিরক্ত হয়ে গিয়েছিল দর্শকরাও। ৯.১ থেকে সোজা ৮.৮ এ টি আর পি নেমে এসেছিল।
তবে আবার সেই টি আর পি ধরে রাখতে সাহায্য করেছিল মিষ্টি দুটো বাচ্চা, সোনা ও রূপা। তারপর একের পর এক প্লট পাল্টে দিল নির্মাতারা। একে তো সূর্য আর দীপার ক্রমশ ভুল বোঝাবুঝি আর ভালো লাগছিল না দর্শকদের। তার মাঝে এই টি আর পি ধরে রাখতে মাঝে মধ্যেই প্লটের চেঞ্জ ঘটাচ্ছে নির্মাতারা।
মাঝে কিন্তু সূর্য আর দীপা এক হল, তবে আবার গল্পের তালে গোলে সব গুলিয়ে গেল। এবার এর মাঝেই সোনার ভালোর জন্য সূর্য ও দীপা মিলে নতুন একটা গোলমাল শুরু করেছে। সূর্য ঠিক করেছে যে সে আমেরিকায় গিয়ে থাকবে আর সেখানে সোনাকেও নিয়ে যাবে।

সেই নিয়ে এক কাণ্ড হওয়াতে এবার দর্শকদের নজরে এসেছে মিষ্টি মেয়ে রূপা। আসারই কথা। ওইটুকু বাচ্চা মেয়ে রূপা সে সব বোঝে। আর কোথাও একটা গিয়ে, তাঁকে অনেক বেশি বোঝদার হতে হয়। সোনাকে নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন রূপা কোথায়? আর বাচ্চার মনে এই নিয়ে অভিমানের একটা প্রলেপ তো জমবেই!
কিন্তু তাও, রূপা এতটাই বোঝদার, যখন সূর্য ভুল করে দীপার বাড়িতে ফোন ফেলে আসে আর তারপর সেটা চলে আসে তখন ঠিক বুদ্ধি করে রূপা খাটের তলায় লুকিয়ে যায়। তবে যত যাই হোক সেতো বাচ্চা মেয়েই। অবশ্য এত মান অভিমান থেকেই রূপা ওর মামীকে বলে, “রূপা এখন বড় হয়ে গিয়েছে”। কিন্তু একটা বাচ্চার মনের এত চাপ দেখতে কি দর্শকদের ভালো লাগে?

