এবার সত্যি প্রকাশ পেল! দীপা জেনে গেল সে যমজ সন্তানের মা! এবার কী তাহলে সোনা রুপার আসল পরিচয় বার হতেই মিটবে ভুল বোঝাবুঝি?

বাংলা ধারাবাহিকে এই প্রথম নায়ক নায়িকার থেকেও দুটি বাচ্চা একটানা একটি ধারাবাহিকের স্রোত বজায় রেখেছে। বুঝেই গিয়েছেন কিসের কথা বলছি! এক কথায়, স্টার জলসাকে (Star Jalsha) একদম শক্ত খুঁটির মতো ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকটি। সোনা ও রূপার কারণে বছরের প্রথম থেকেই সব ধারাবাহিকের চোখে আঙুল দিয়ে টেক্কা মেরে প্রথমে থাকছি অনুরাগের ছোঁয়া।
যদিও ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ সূর্য দীপার কারণেই কিন্তু টি আর পির দিক দিয়েও বেশ ওঠা নামা হয়েছে। মাঝে অনুরাগের ছোঁয়ার টি আর পিও বেশ নেমে গিয়েছিল। বার বার সূর্য আর দীপার ভুল বোঝা বুঝিতে বিরক্ত হয়ে গিয়েছিল দর্শকরাও। ৯.১ থেকে সোজা ৮.৮ এ টি আর পি নেমে এসেছিল। তবে আবার সেই টি আর পি ধরে রাখতে সাহায্য করেছিল মিষ্টি দুটো বাচ্চা, সোনা ও রূপা।

সোনা ও রূপা হওয়ার পর থেকে একের পর এক প্লট পাল্টে যাচ্ছেন নির্মাতারা। একে তো সূর্য আর দীপার ক্রমশ ভুল বোঝাবুঝি আর ভালো লাগছিল না দর্শকদের। তার মাঝে এই টি আর পি ধরে রাখতে মাঝে মধ্যেই প্লটের চেঞ্জ ঘটাচ্ছে নির্মাতারা। সোনা ও রূপার জন্মের সময় শ্বাশুড়ি লাবণ্য সোনাকে আলাদা করে নিয়ে এসে সূর্যের কাছে রেখে দিয়েছিল। আর তারপর থেকেই দুই বোনের জীবন হয়ে যায় অনেকটা আলাদা।
সোনা বড় হতে থাকে একজন কলকাতা শহরে ডাক্তারের মেয়ে হিসেবে, আর রূপা অভাব অনটনে নিজের মায়ের সঙ্গে বড় হতে থাকে। যদিও গল্পে রূপার সঙ্গে সূর্যের আলাপ হওয়াতে নিজের মায়ের চিকিৎসা করাতে কলকাতায় আসে। তারপর সব যেন ঘুরে ফিরে এক হয়ে যাচ্ছে। দীপা ভাবে সোনা মিশকা ও সূর্যের মেয়ে।

বেচারি দীপা জানেও না যে, সোনা তাঁরই মেয়ে। কিন্তু এবার এই রহস্য থেকে উঠে গেল পর্দা।সময়ের খাতা নিয়ে নাড়াচাড়া করতে করতে সেই সময়ের সব কথাই জেনে যায় দীপা। দীপা জেনে যায়, তাঁর যমজ কন্যা হয়েছিল। আর সেই প্রোমো আসতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। যাবে নাই বা কেন! এতদিনে দীপা সূর্যের কাছে গিয়ে জোর গলায় নিজের আরও এক সন্তানের কথা জানতে চেয়েছে! দুটো বাচ্চা, মা বাবা সমাজ পরিস্থিতি সব থেকে আলাদা আর কতদিন থাকবে! দর্শকদের এই প্রশ্নের উত্তর এবার স্টার জলসার অনুরাগের ছোঁয়া যে খুব তাড়াতাড়িই দিয়ে দেবে, বোঝা যাচ্ছে।
View this post on Instagram

