বিয়ের দিন শালী জামাইবাবুর ঝামেলা! সেটের বাইরেও স্রোতের সাথে শৌর্য্যর ঝামেলা অনির্বাণ রাইকে নিয়ে!

নতুনে মজে মন। তেমনই নজির মিলল জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘মিঠিঝোরা’য় (Mithijhora)। রাইপূর্ণার ছোটবোন স্রোত মেতে তার নতুন জামাইবাবু অনির্বাণকে নিয়ে। ধারাবাহিকের নয়া ট্র্যাক অনুযায়ী, নতুন অফিসে চাকরি নিয়ে মোড় ঘুরেছে রাইয়ের জীবনে। বস হিসেবে তার জীবনে এসেছে অনির্বাণ। ঘটনাক্রমে, তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাইয়ের।

প্রেম থেকে বর্তমানে সম্পর্ক গড়িয়েছে বিয়ের পিঁড়ি অবধি। জামাইবাবু হিসেবে অনির্বাণকে এগিয়ে রাখে রাইয়ের ছোটবোন স্রোত। কারণ সার্থক পূর্ব পরিচিত হলেও, তার সঙ্গে দাদা সুলভ সম্পর্ক নয় বলে মত স্রোত ওরফে অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী।

ধারাবাহিকে এই মুহূর্তে চলছে, অনির্বাণ ও রাইয়ের বিয়ের ট্র্যাক। অনির্বাণ শৌর্য্যর কাজিন। শৌর্য্যর সঙ্গেই প্রথমে প্রেম দেখানো হয় রাইয়ের। দুজন দুজনকে চোখে হারাত। তবে বিয়ের দিন রাইয়ের বাবা মারা যাওয়ায় ভেস্তে যায় দুজনের বিয়ে। নিজে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে, ভালোবাসার মানুষকে তুলে দেয় ছোটবোনের হাতে। এখন শৌর্য্যর দূর সম্পর্কের ভাইকে বিয়ে করছে রাই, তাই ভাই অনির্বাণ ও শৌর্য্যর মধ্যে সম্পর্ক সপ্তমে।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর জালে জড়িয়ে পড়লো ভাস্কর, বন্ধ হলো অন্ধত্বের নাটক! জ্যাস ভেবে কাকলিকে অপহরণ করলো উৎসব!

যদিও পর্দার শৌর্য্য ওরফে অভিনেতা সপ্তর্ষি রায় চায়, রাইয়ের জীবনের কষ্টের অন্ত হোক। সে এবার দাদা অনির্বাণের (সুমন দে) সঙ্গে সম্পর্কে ভাল থাকুক। রাইকে নিয়ে ইতিবাচক মনোভাব রাখছে শৌর্য্য। ধীরে ধীরে আবার পুরোনো অবতারে ফিরে আসছেন সে।

আসছে মিঠিঝোরা’র নয়া প্রোমো

এদিকে, অনির্বাণ চিন্তায় বিয়ের দিন আবার কিছু করে বসে নাকি শৌর্য্য। কারণ প্রতিহিংসার আগুন জ্বলছে তার মনে। বিয়ের দিন ঠিক কী হতে চলেছে এই নিয়ে শুট হচ্ছে ধারাবাহিকের নতুন প্রোমো। শোনা যাচ্ছে, দ্বিতীয় বিয়েতে বাঁধা আসবে রাইয়ের। এদিন আত্মহত্যার চেষ্টা করবে নীলু। কী করবে রাই? বিয়ে রুখে বোনের জীবন বাঁচাতে ছুটে যাবে সে?

Back to top button