পর্ণাকে সৃজন বলে দিল সে সই করতে বাধ্য হয়েছে! সত্যিটা জেনে গিয়ে সৃজনকেই ভুল বুঝবে সে!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণাকে এবার সত্যিই ডিভোর্স দিল সৃজন। এইবার পর্ণাকে সব সত্যিই জানাতে চলেছে সৃজন।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, পর্ণা অর্থাৎ ধারাবাহিকের নায়িকা সর্বদা চেষ্টা করে চলেছে তার স্বামী এবং সংসারকে সকল বিপদের হাত থেকে রক্ষা করার এবং পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার। কিন্তু তাকে বুঝতে চায়নি তার শাশুড়ি। পর্ণা আর সৃজনের সম্পর্কটা বহুবার ভাঙনের মুখে পড়েছে। তবে প্রতিবার সেই কঠিন অবস্থাকে প্রতিরোধ করে সৃজনের কাছেই থেকে গেছে পর্ণা।
পর্ণার দৌলতে বর্তমানে চয়ন আর রুচিরা এক হয়েছে। সবার অমতে গিয়ে তাদের চার হাত মিলিয়ে দিয়েছে পর্ণা। এদিক থেকে পর্ণা জিতে যাওয়ায় এবার এক নতুন প্ল্যান করেছে ইশা। তার এই নোংরা প্ল্যান চিরকালের মতো আলাদা করে দিয়েছে পর্ণা আর সৃজনের জীবন।
ডিভোর্স হয়ে যাওয়ার পর পর্ণা এমন সব কান্ড ঘটাতে থাকে যে সৃজন সেগুলো সহ্য করতে পারে না। কারণ সে কেন ডিভোর্স দিয়েছে সেটা পর্ণা জানেনা। কিন্তু আর এইভাবে সবকিছু নিজের মধ্যে চেপে রাখতে পারল না সৃজন। সত্যের মুখোমুখি হল পর্ণা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সৃজন পর্ণার সাথে কথা বলতে গেলে পর্ণা সৃজনকে বলে, “আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছেন।” সৃজন তখন পর্ণাকে বোঝানোর চেষ্টা করে যে সে এটা বাধ্য হয়ে করেছে। পর্ণা তখন সৃজনকে জিজ্ঞাসা করে কেন এমনটা করতে বাধ্য হয়েছে সে? তবে কি সব সত্যিটা পর্ণাকে বলে দেবে সৃজন?

