মায়ের কথা না শুনে বাবুউউ শেষ পর্যন্ত সব সত্যি স্বীকার করে ফের পর্ণার মাথায় সিঁদুর তুলেই দিল!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণাকে এবার সত্যিই ডিভোর্স দিল সৃজন। আর স্থির থাকতে না পেরে সব সত্যি বলে দিল সৃজন।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা পর্ণা অনেক বার অনেক রকম ভাবে চেষ্টা করে গিয়েছে সৃজনের সাথে সুখে থাকার, সর্বোপরি সংসারটাকে আরো মজবুত করে গড়ে তোলার। কিন্তু বার বার সব ভেস্তে দিয়েছে তার নিজের শাশুড়ি, জা এবং ইশা।

এইবার কোনরকম পোক্ত কারণ না দেখিয়েই পর্ণাকে ডিভোর্স দিয়ে দেয় সৃজন। বহুবার জানতে চাওয়ার পরেও কোনো উত্তর পায়নি পর্ণা। তাই এবার এর কারণ জানতে একটা নতুন প্ল্যান করে পর্ণা। যাতে সবটা বলতে বাধ্য হয় সৃজন।

বিয়ের জন্য পাত্র পক্ষ দেখতে আসে পর্ণাকে। সৃজন তখন পর্ণাকে বলে, সে কি করে এভাবে বিয়ে করে নিচ্ছে? তখন পর্ণা সৃজনকে জানিয়ে দেয়, সে তার সমস্ত অতীত ভুলে বর্তমানকে নিয়ে ভালো থাকতে চায়। এরপর পাত্রকে দেখে পর্ণা বলে সে রাজি। আর এটা জানতে পেরে আরো অস্থির হয়ে ওঠে সৃজন।

ধারাবাহিকির আগামী পর্ব গুলিতে দেখা যাবে, এমন চোখের সামনে সব ধ্বংস হয়ে যেতে দেখে সৃজন আর থাকতে পারবে না সে পর্ণার কাছে সমস্ত সত্যিটা স্বীকার করবে এবং সবার সামনে আবারও পর্ণার মাথায় সিঁদুর তুলে দিয়ে পর্ণাকে বিয়ে করবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি ইশার পাঠ চুকতে চলেছে দত্ত বাড়ি থেকে।

Back to top button