অন্য নায়ক নয় অবশেষে ফিরলো সৃজন, ঈশা কৃষ্ণার চক্রান্ত ভেদ করে পর্ণার কাছেই ফিরলো সৃজন!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস।
খুব সাধারন প্লট নিয়ে তৈরি হয়েছিল নিম ফুলের মধু ধারাবাহিকটি। গল্পের নায়িকই হলো ধারাবাহিকে প্রধান আকর্ষণ। সে কিভাবে নিজেকে নিজের শ্বশুরবাড়ির প্রতিকূলতার সাথে মানিয়ে নিয়ে সংসার করে, সেটাই হলো এই ধারাবাহিকের প্রধান বিষয়বস্তু।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নায়িকার শশুর বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো পালন করা হয়। আর সেই পুজোর সমস্ত দায়-দায়িত্বের ভার ছিল নায়িকা অর্থাৎ পর্ণার কাঁধেই। পুজোর শেষ দিন যখন সবাই মাকে বরণ করছে ঠিক তখনই সেখানে আসে বাগচি দা।
তিনি এসে বলেন, এই বাড়ির পূজো সেরা পুজোর তকমা পেয়েছে। এজন্য অনেক পুরস্কারও পেয়েছে তারা। তার পাশাপাশি পেয়েছে এক লক্ষ টাকা। টাকার কথা শুনতেই সেটা কিভাবে ভাগ হবে সেটা নিয়েই দ্বন্দ্ব বেঁধে যায় পরিবারের মধ্যে। তখন ঠাম্মি বলে, সব টাকা পর্ণা পাবে। কিন্তু পর্ণা তার শশুর মশাইকে বলে, তিনি যেন ব্যাংকে দত্ত বাড়ির পুজোর জন্য একটা অ্যাকাউন্ট খুলে সেখানে সব টাকা রেখে দেন। যাতে পরের বছর আবারো সেই টাকা দিয়ে পুজো হতে পারে।
মামার বাড়িতে পুজো কাটিয়ে ফিরে আসে সৃজন। তাদের বাড়ির পূজো প্রথম হয়েছে জেনে ভীষণ খুশি হয় সে। কিন্তু পর্ণার সাথে মোটেই ভালো ব্যবহার করে না সৃজন। যার ফলে বেশ কষ্ট পায় পর্ণা। অন্যদিকে দেখা যায় রুচিরা অন্য কাউকে বিয়ে করবে বলে ঠিক করে নিয়েছে। রুচিরা এবং তার বাগদত্তা যখন রাস্তা দিয়ে হেটে যায় তখন কিছু খারাপ ছেলে তাদেরকে উত্তক্ত করে। ঠিক তখনই রুচিরাকে বাঁচাতে সেখানে চলে আসে চয়ন।
View this post on Instagram

