ডিভোর্স ভুলে চয়নকে বাঁচাতে এক হল সৃজন পর্ণা, আর কোন চক্রান্ত বাধা হতে পারবেনা তাদের ভালোবাসায়!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। খুব সাধারন প্লট নিয়ে তৈরি হয়েছিল নিম ফুলের মধু ধারাবাহিকটি।

গল্পের নায়িকাই হলো ধারাবাহিকে প্রধান আকর্ষণ। শ্বশুরবাড়ির একান্নবর্তী পরিবারে সবার সঙ্গে মানিয়ে নিয়ে পর্ণার এগিয়ে চলাই এই ধারাবাহিকের প্রধান বিষয়বস্তু। এর মাঝে তাকে বহু সমস্যা বহু ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে। তবে নিজের বুদ্ধি দিয়ে সবকিছুকে অতিক্রম করেছে পর্ণা।

কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা গিয়েছিল, পর্ণার প্রিয় বন্ধু রুচিরার সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে নায়িকার দেওর চয়নের। সেই সম্পর্ককে পরিণতি দিতে গিয়ে নিজের সংসারে চির ধরে পর্ণার। এরপর পর্ণাকে ডিভোর্স দিতে উদ্যত হয় সৃজন। কিন্তু মাঝপথে পুজোর জন্য স্থগিত থাকে সেই মামলা।

তবে এইবার ধারাবাহিকে আসতে চলেছে এক নতুন চমক। যে দেওরের জন্য পর্ণার সংসারে ফাটলের সৃষ্টি হয়েছিল এইবার সেই দেওরকে কেন্দ্র করেই কাছাকাছি আসতে চলেছে সৃজন পর্ণা। তারি ইঙ্গিত মিলল প্রকাশ পাওয়া নতুন প্রোমোয়।

আরও পড়ুনঃ বেদের মুখ থেকে আসল সত্যিটা বার করলো জগদ্ধাত্রী! সুভদ্রা জেনে গেল জগদ্ধাত্রীই আসলে জ্যাস সান্যাল!

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা গিয়েছে, পর্ণা এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে বলছে, তার ছেলের জন্য আজ চয়নের এই অবস্থা তাই তাকে এবং তার ছেলেকে সে ছাড়বে না। পর্ণাকে আটকাতে তাকে শেষ করে দেওয়ার নির্দেশ দেয় সেই প্রভাবশালী ব্যক্তি। কিন্তু পর্ণাকে বাঁচিয়ে নেয় সৃজন আর বলে, “ডিভোর্সের কথা এই মুহূর্তে ভুলে গিয়ে আবার একসাথে লড়াই করতে হবে আমাদের।”

Back to top button