পর্ণাকে ডিভোর্স দিয়ে দিল সৃজন! চক্রান্তে ফেঁসে গিয়ে এবার ঈশাকে বিয়ে করবে সে!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণাকে এবার সত্যিই ডিভোর্স দিল সৃজন।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, পর্ণার দৌলতে বর্তমানে চয়ন আর রুচিরা এক হয়েছে। সবার অমতে গিয়ে তাদের চার হাত মিলিয়ে দিয়েছে পর্ণা। প্রথম প্রথম চয়নের বাবা রুচিরাকে মেনে নিতে না চাইলেও পর্ণা বাধ্য করেছে রুচিরা আর চয়নকে মেনে নিতে। কিন্তু এইবার সংসার টা এলোমেলো হয়ে গেল পর্ণার।
সেই শুরু থেকেই কৃষ্ণা চেয়েছিল সৃজন যাতে কোন মতেই নিজের বউয়ের আঁচলে বাধা না পড়ে। বারবার ছেলে বউয়ের মাঝে এসেছে কৃষ্ণা। এইবার সত্যি সত্যিই নিজের ছেলে বউকে আলাদা করে দিল সে। অনেকদিন আগে থেকেই পর্ণাকে ডিভোর্স দেবে বলেছিল সৃজন। কিন্তু মাঝে তাদের সমস্ত ঝামেলা মিটে যায়।
ফলে আবার কাছাকাছি আসে পর্ণা সৃজন। কিন্তু এই বিষয়টা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না ইশা। এত সহজে দুজনের মিল হয়ে যাচ্ছে এটা দেখতে পারছিল না সে। তার ওপর এবার পর্ণা একা নয়। তার বন্ধু রুচিরাও তার পাশে এসে দাঁড়িয়েছে। তাই এবার মক্ষম চাল চাললো ইশা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কৃষ্ণা পর্ণার কাছে এসে পর্ণাকে একটা পেপার দেয়। আর সেটা দেখে অবাক হয়ে যায় পর্ণা। কৃষ্ণা বলে তার ছেলে সৃজন ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, এবার যেন পর্ণাও সেই পেপারে সাইন করে দেয়। এক নিমিষে এলোমেলো হয়ে যায় পর্ণার জীবন। এবার কি করবে সে?

