মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী মিষ্টি সিং! শেষ ইচ্ছা রাখতে পারলেন না, নিজেই জানালেন অভিনেত্রী!

যে বা যাঁরা অথবা যাদের উপস্থিতি এই গোটা বিনোদন (Entertainment) জগতকে পরিপূর্ণ করে তোলে, তারা হঠাৎ চলে গেলে অর্থাৎ তাদের অনুপস্থিতিতে গোটা জগতটা অনেকেটা ফাঁকা হয়ে যায়। আরো একবার ঠিক এমনটাই ঘটলো বাংলা চলচ্চিত্রের জগতে। সময়ের আগেই এই বিনোদন জগতকে অসম্পূর্ণ রেখেই চলে গেলেন তিনি।

তার শোকে শোকাহত হয়ে পড়েছেন অভিনেত্রী মিষ্টি সিং। কারণ তিনি তার দ্বিতীয় মাকে হারিয়েছেন। তার প্রথম বড় কাজে যার অবদান অনস্বীকার্য। যিনি না থাকলে আজ অনেক কিছুই অজানার থেকে যেত অভিনেত্রীর কাছে। এই মৃত্যু তার কাছে একেবারেই কাম্য ছিল না। এমনটাই জানান অভিনেত্রী।

ধারাবাহিকের পর্দায় তাদের ছিল মা মেয়ের সম্পর্ক। সেই ধারাবাহিক শেষ হয়েছে প্রায় ১২ বছর আগে। এরপরেও তাদের মধ্যে টান বা ভালোবাসা এতোটুকুও কমেনি। এই মায়ের জায়গা তার জীবনে হয়তো আর কেউ নিতে পারবে না। এই মৃত্যুতে ভীষণ ভেঙ্গে পড়েছেন অভিনেত্রী। নিজের জীবনে একজন অনেক বড় শিক্ষিকাকে হারিয়েছেন তিনি।

Misty on Sreela: 'আফসোস হচ্ছে…', মায়ের শেষ আবদার রাখা হল না ভাদুর! শ্রীলার মৃত্যুতে মনভার মিষ্টির - EXCLUSIVE: Bhadu from Aanchol aka Misty Singh remembers onscreen mother Sreela Majumder ...

অভিনেত্রী জানান শেষ কিছুদিন নাকি তাদের দেখা করার কথা ছিল, একসাথে কফি খাওয়ার কথা ছিল। কিন্তু কাজের চাপে এবং নানা রকম বিষয়ে আশয় চলে আসায় সেই দেখা শেষ পর্যন্ত সফল হয়নি। যার জন্য ভীষণ আফসোস করছেন অভিনেত্রী মিষ্টি। তার এই দ্বিতীয় মায়ের আশীর্বাদ নিয়েই গত বছর বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।

মারা গেলেন প্রয়াত বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী শ্রীলা মজুমদার। বছরের শুরুতেই মন খারাপ বিনোদন দুনিয়ার শিল্পীদের। প্রায় দীর্ঘ ৩ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। শেষপর্যন্ত তাঁকে এই লড়াইয়ের হার মানতেই হল। শুক্রবার না ফেরার দেশে পাড়ি দেন শ্রীলা মজুমদার। কেওড়াতলা মহাশ্মশান শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেত্রীর। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই।

Back to top button