মিঠাই শেষ হতেই স্টার জলসায় আসছে মিঠাইয়ের নায়ক! সন্ধ্যাতারাতে থাকবেন তিনি, কেমন হবে সেই চরিত্র?

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা আছে, যারা নায়কের থেকে কোনো অংশে কম যান না। হয়ত তাঁরা নায়ক হয়ে পর্দায় পদার্পণ করতে পারেনা ঠিকই, কিন্তু একটা ধারাবাহিকে তাঁদের ভূমিকা অপরিসীম। ধারাবাহিকে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তেমনই একজন অভিনেতা হলেন সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee)। তাঁর লুক সর্বদাই একই রকম, পরনে একটা কুর্তা পড়েই যেন তিনি কমফর্টেবল। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে মিঠাই ধারাবাহিকে রাজীবের চরিত্রে।

সে থাকা মানেই মিঠাইয়ের হল্লা পার্টি জমে ক্ষীর। তাঁর সেই মিষ্টি হাসি, সবার পিছনে লাগা। সবকিছুই দর্শকদের ভালো লাগে। শুধু মিঠাই ধারাবাহিকে নয়, সব ধারাবাহিকেই তাঁর অস্তিত্বটা খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের পাশাপাশি অভিনয় করেছেন, বড়পর্দা এবং ওয়েব সিরিজে। সবেতেই তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছে। দর্শকদের কাছে সে ‘পাশের বাড়ির ছেলে’ এর মত হয়ে উঠেছে।

Bengali serial
মিঠাই তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি আর দেখা যাবেনা কোথাও তাঁকে। সৌরভ অনুরাগীরা বাড়ি বসে হয়ত এই চিন্তাই করছে। কিন্তু তাদের জন্য রয়েছে সুখবর। স্টার জলসায় (Star Jalsha) আসছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara), এখানে সৌরভকে দেখা যাবে। এখানে মুখ্য ভূমিকায় থাকছে দুই নারী ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের অন্বেষা হাজরা এবং ‘মন ফাগুন’ ধারাবাহিকের অমৃতা দেবনাথ।

যতদূর জানা যাচ্ছে সৌরভ চট্টোপাধ্যায়ের আসন্ন ধারাবাহিক সন্ধ্যা তারায় ধূসর চরিত্রে দেখা মিলবে তার। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন “তিন চারটে কাজের সুযোগ পাই মিঠাইয়ের পরে, যা অনেকটাই ওই ধারাবাহিকের রাজিব-এর সঙ্গে মিলে যায়। কিন্তু এই সিরিয়ালের গল্পটি জমিদার বাড়ির প্রেক্ষাপটে তৈরি, আমি নায়কের মেজো মামার চরিত্রে অভিনয় করছি। সেখানে গল্প যত এগোবে চরিত্রটিও নানা ভাবে ধরা দেবে।”

Mithai | Ep - 786 | Mar 12, 2023 | Best Scene 2 | Zee Bangla - YouTube
এর আগেও সৌরভকে নেগেটিভ চরিত্রের অভিনয় করতে বহুবার দেখা গিয়েছে। “একেন বাবু” সিরিজেও নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। আর “ইন্দু ৩” সিরিজে এমনই একটি চরিত্রে অভিনয় করতে চাইছেন সৌরভ পুজোর আগে যার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। তবে যাই হয়ে যাক সৌরভকে রাজীব কুমার এর মত হাসিখুশি রসিকতায় ভরা চরিত্রতেই বেশি পছন্দ করেন দর্শকরা।

Back to top button