সম্পর্কে ফাটল, বাধ্য হয়েই ছাড়ছেন ধারাবাহিক! সরাসরি মুখ খুললেন জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jogotdhhatri)। ধারাবাহিকটি চলছে শেষ ২ বছরের বেশি সময় ধরে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের অতি পছন্দের। শুরুর সময় থেকেই খুব তাড়াতাড়ি দর্শকের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক।
এই ধারাবাহিক একসময় বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই। সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করতো এই ধারাবাহিক। মাঝে ধারাবাহিকের গল্প একঘেয়ে হয়ে উঠেছিল। যার ফলে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে আবার মাথা তুলে দাঁড়িয়ে সে জগদ্ধাত্রী। ফিরে এসেছে ধারাবাহিকের সেই নতুন চমক। তবে এবারে ধারাবাহিকের জুটি অঙ্কিতা সৌম্যদীপকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন।
এমনিতেই সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কম নয়। প্রত্যেকেই তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী থাকে। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তারা প্রত্যেকেই ফলো করে থাকেন অভিনেতা অভিনেত্রীদের। আর সেখান থেকে নানান রকমের খবর তাদের চোখে পড়ে। সম্প্রতি সেরকমই জনপ্রিয় জুটির মধ্যে বিচ্ছেদের খবর শোনা গিয়েছে।

বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় জুটির মধ্যে বিচ্ছেদের খবর চারিদিকেই এখন শোনা যাচ্ছে। শোনা গিয়েছে এই জুটি নাকি একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। যদিও অভিনেতা বা অভিনেত্রী কেউই নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি। নিজেদেরকে শুধুমাত্র ভালো বন্ধুর পরিচয় দিয়েছিলেন দুজনে। তবে কি এবারে সেই বন্ধুত্বের ফাটল ধরল? এই প্রশ্ন বারবার উঠেছে দর্শকমহলে।
এই জুটিকে প্রচুর ভালোবাসা দিয়েছেন দর্শক। জুটি এতটাই জনপ্রিয় ছিলেন বাস্তবে তারা সম্পর্কে রয়েছেন সেটাও ভেবেছিলেন দর্শক। মাঝে গুঞ্জনে শোনা গিয়েছিল অঙ্কিতা নাকি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সৌম্যদীপকে আনফলো করে দিয়েছে। ইনস্টাগ্রামে এখন আর নায়িকা ফলো করে না তার নায়ককে। যা দেখে দর্শকের মনের সন্দেহ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বিরাট বড় দুর্ঘটনা! অসাবধানতায় লেগে গেল আ’গুন! পু’ড়ে গেল গৃহপ্রবেশের শুটিং ফ্লোর!
এই প্রসঙ্গে এবারে সরাসরি সৌম্যদীপের জবাব, “আজ সব বলে দেব। প্রথমত, আমার সঙ্গে অঙ্কিতার কোনও রাগারাগি নেই। আমরা খুব ভাল বন্ধু। দ্বিতীয়ত, আমি ধারাবাহিক ছাড়ছি না। আমার জায়গায় কোনও নতুন হিরো আসছেন না। আর তৃতীয়ত, আমি সিঙ্গল। এই প্রশ্নগুলো আর সঙ্গে নিজেদের মন গড়া উত্তর সমাজমাধ্যমে রোজ দেখতে দেখতে ক্লান্ত আমি।”

