‘থাঙ্কু গোপাল’ আর লেখা থাকবে না! শেষ বারের মত মিঠাই গোপালকে ধন্যবাদ জানালো, টিআরপি ফল যাই হোক আবার আবেগপ্রবণ ভক্তরা

শেষ হয়ে গেল জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক মিঠাই। প্রায় আড়াই বছরের জার্নি সফলভাবে শেষ হল মিঠাইয়ের। উচ্ছেবাবু আর মিঠাই রানির গল্প শেষের খবরেই ভীষণ মন খারাপ হয়েছিল দর্শকের। ঠিক একইভাবে সেটে না ফেরার দুঃখ রয়েছে টিম মিঠাইয়ের প্রতিটি স্টারের হৃদয়ে।

৯ জুন শুক্রবার সন্ধ্যায় হয়ে গিয়েছে মিঠাইয়ের শেষ সম্প্রচার। তবে এই ধরাবাহিকের দর্শকের মন ভালো করতে দলবল নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিল মিঠাই রানি। হ্যাঁ, উচ্ছেবাবুর সঙ্গে খুনসুটি, দাদু-দিদার আদর খাওয়ার প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফের জীবন্ত করে তুলেছিল দর্শকের চোখের সামনে।

এই ধারাবাহিকে মিঠাইয়ের বলা প্রত্যেকটি কথা, তার করা প্রতিটি কাজ সবকিছুই খুশি করত দর্শকদের। মিঠাইয়ের জয় গোপাল বলে চিৎকার করে ওঠা থেকে শুরু করে উচ্ছে বাবুর সঙ্গে ঝগড়াঝাটি সবকিছুকেই এখন ভীষণ মিস করছেন দর্শকরা। যেদিন মিঠাই শেষ হয়েছিল সেই দিনকার শেষ পর্ব দেখে কেঁদেছিলেন অনেক ভক্তই। নবীন থেকে প্রবীণ বাদ যাননি কেউই।

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে প্রকাশ পায় ধারাবাহিকের টিআরপি। এই ফর প্রকাশের দিন প্রতিবার টিআরপি প্রকাশের পর মিঠাই রানী তার সোশ্যাল মিডিয়া স্টোরিতে “থাঙ্কু গোপাল” লিখে পোস্ট করতেন। শেষ সপ্তাহেও তার অন্যথা হলো না। এই সপ্তাহেও মিঠাই এর সোশ্যাল মিডিয়া স্টোরিতে ফুটে উঠল “থাঙ্কু গোপাল”, এর সাথে তিনি যুক্ত করলেন “জয় গোপাল! ইতি”।

soumitrisha thanku gopal

এটাই ছিল মিঠাই রানীর শেষবারের মতন বলা “থাঙ্কু গোপাল”। মিঠাই শেষ তাই এসবেরও আর প্রয়োজন নেই। তাই তিনি তার লেখার সাথে যোগ করেছেন ইতি। এই ইতির সাথে সাথেই মিঠাই সম্পর্কিত সমস্ত কিছুর ইতি টানলেন তিনি। তার স্টোরি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন মিঠাই ভক্তরা। কোন কিছুর শুরু হলে ঠিক যতটা ভালো লাগে শেষ হলে ঠিক ততটাই খারাপ লাগে। যদি সেই জিনিসটা অনেক বেশি কাছের হয়ে ওঠে তখন সেই দুঃখটা আরও বেড়ে যায়। মিঠাই আবার যেন ফিরে আসে নতুন ভাবে, তার সাথে যেন সবসময় থাকে মনেহারা পরিবার, এমনটাই চান দর্শকরা।

Back to top button