আদৃত কৌশাম্বির প্রেমের খবরের মাঝেই সৌমিতৃষা ঘোষণা করে দিল নিজের প্রেমিকের নাম! নতুন খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বর্তমানে ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক মিঠাইয়ের মুখ্য চরিত্র উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থ এবং সৌমিতৃষা। এই চরিত্রে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি অভিনেতা আদৃত রায়কে। ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই এমনকি এখনো পর্যন্ত অন্যান্য চরিত্রদের মতোই অভিনেতা ও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন দর্শক মহলে। বিশেষত মহিলা মহলে বেশ চাহিদা আছে এই অভিনেতার।

তার মাঝেই জানা গিয়েছিল ধারাবাহিকের অনস্ক্রিন দিদির সঙ্গেই নাকি এখন জমে উঠেছে অভিনেতা আদৃত রায়ের প্রেম পর্ব। পর্দার আড়ালে জমিয়ে প্রেম করছেন কৌশম্বি আদৃত। সেই নিয়ে টেলিপাড়ায় গত কয়েক মাস ধরেই চাপা গুঞ্জন। কিন্তু নিজেদের প্রেম নিয়ে সরাসরি একটা শব্দও খরচ করতে না-রাজ আদৃত-কৌশাম্বী। কিন্তু দুজনের ঘনিষ্ঠতা কিছুতেই নজর এড়ায় না। আর এসবের মাঝেই নাকি নিজের প্রেমিকের নাম ফাঁস করলেন অভিনেত্রী সৌমিতৃষা!

লুকিয়ে লুকিয়ে প্রেম করতে গিয়ে এবার হাতেনাতে ধরাও পড়েছেন আদৃত কৌশাম্বী। এমনিতে দুজনের একাধিক যুগল ছবি আগেও ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করেছেন, একসঙ্গে ঘুরতেও যান আদৃত কৌশাম্বী। কিন্তু না তাঁরা একথা স্বীকার করেছেন আর না শেয়ার করেছেন একসঙ্গে কোনো ছবি। তবে এবার আর লুকোতে পারলেন না দুজনে।

এসবের জন্য যেমন কিছু ভক্ত তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং তাদেরকে একসাথে দেখে বেশ খুশি হয়েছেন, তেমন অন্যদিকে কিছু দর্শক করেছেন তাদের কমেন্ট বক্সে। অভিনেত্রী কৌশম্বিকে না না অপবাদ দিয়েছে যেগুলির প্রতিরোধও করেছেন অভিনেত্রী। এবার নেটিজেনদের কটাক্ষের সরাসরি জবাব দিলেন অভিনেতা আদৃত। এসব সকলেরই জানা। তবে যেটা জানা নেই সেটা হল অভিনেত্রী সৌমিতৃষার প্রেমিক কে?

মিঠাইয়ের একটি ছবি নিয়ে তৈরি করা হয় একটি মজাদার মিম। সেই ছবির উপর লেখা হয় ‘বয়ফ্রেন্ড যখন বুঝতেই পারেনা গার্লফ্রেন্ড কি কারনে রেগে আছে’। আর সেখানেই কমেন্ট বক্সে একটি মজাদার কমেন্ট করেন সৌমিতৃষা। তিনি লেখেন ‘তা বয়ফ্রেন্ডটা কে? তুমি?’ আর সেখানে মেনশন করেন ZEE5 Bangla পেজকে।
Bengali serial

Back to top button