দেবের বিপরীতে নায়িকা হওয়ার খবর আসতেই ধেয়ে আসে কটাক্ষ! নিন্দুকদের যোগ্য উত্তর দিয়ে ঝামা ঘসলেন সৌমিতৃষা

জল্পনা বহুদিন আগে থেকেই ছিল। তবে এবার সেটা প্রকাশ্যে এল। মিঠাই শেষ হওয়ার পরপরই সৌমিতৃষার জীবনে ফের শুরু হয়ে যাবে লাইট-ক্যামেরা-অ্যাকশন। বড়পর্দায় এবার ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু ওরফে সকলের প্রিয় মিঠাই রানি। দেবের সিনেমায় দেখা যাবে সৌমিতৃষাকে। দেবের পরবর্তী সিনেমা প্রধান-এ নায়িকা হিসাবে দেখা যাবে সৌমিতৃষাকে। এর আগে প্রজাপতি সিনেমাতেও দর্শকেরা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখেছেন অভিনয় করতে।
পরিচালক অভিজিৎ সেন পরিচালিত প্রধান ছবিতে নায়িকা হচ্ছেন সৌমিতৃষা। প্রযোজক হলেন ‘টনিক’, ‘প্রজাপতি’র মতো হিট সিনেমা উপহার দেওয়া অতনু রায়চৌধুরী। প্রসঙ্গত, এর আগে অতনুর ‘প্রজাপতি’-তে দেবের বিপরীতে দেখা গিয়েছিল ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা ইঙ্গিত দিয়েছেন যে নতুন কিছু শুরু হতে চলেছে তাঁর জীবনে। প্রসঙ্গত, ৩১ মে মিঠাই সিরিয়ালের শেষ শ্যুটিং হবে বলে জানা গিয়েছে। এরপরই সৌমিতৃষা তাঁর ডেবিউ সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।
বড়ো পর্দায় কেরিয়ারের শুরুতেই দেবের সাথে অভিনয়ের সুযোগ? এই নিয়ে কটাক্ষের শিকার হন অভিনেত্রী। বিভিন্ন কুরুচিকর মন্তব্য উঠে আসে সমালোচকদের মধ্যে থেকে। তবে এইবার সেই সব কিছুর যথোপযুক্ত জবাব দিলেন অভিনেত্রী নিজেই। ব্যক্তিগত সম্পর্কের জোরে নয়, যোগ্যতা থাকলে তবেই ইন্ডাস্ট্রিতে পরপর কাজ পাওয়া যায়। সাফ জানালেন সৌমিতৃষা। দেবের নায়িকা হতে কোমর বেঁধে প্রস্তুত মিঠাইরানি।
সব কটাক্ষের জবাব দিয়েছেন সৌমিতৃষা। এবার দেবের সঙ্গে সম্পর্কের সমীকরণ স্পষ্ট করেন মিঠাইরানি। দেবকে তেল দিয়ে নাকি হিরোইন হওয়ার সুযোগ পেয়েছেন। ‘ভালো সম্পর্ক’-এর জেরেই কি এল সুযোগ? দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, সম্পর্ক তো ভীষণই ভাল। আমাকে স্নেহ করেন। কিন্তু দিনের শেষে ব্যবসাটাই বড় কথা।… আমি দেবদার বোনের মতো, সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে, সেটা তো কেউই চাইবে না’।
View this post on Instagram
তাকে যখন জিজ্ঞাসা করা হয় তার হঠাৎ সাফল্য অনেক মানুষই ভালো চোখে দেখছেন না সেই নিয়ে অভিনেত্রী কী বলবেন, তখন তিনি বলেন ‘সাফল্য এমন একটা জিনিস যেটা সবাই পায়না। যারা পায় না তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একশ্রেণীর মানুষ সাফল্যপ্রাপ্ত মানুষদের দেখে ইন্সপায়ার হয় আর তারপর নিজেও সাফল্যের দিকে এগিয়ে যায় আর এক শ্রেণীর মানুষ চেষ্টা করে সেই সাফল্যপ্রাপ্ত মানুষটিকে টেনে পিছনে আনতে, কিন্তু তারা বোঝেনা এতে তারা নিজেরাই এগোতে পারবেনা’। এই বলে সমস্ত সমালোচকদের কটাক্ষের মুখে একেবারে ঝামা ঘষে দেন অভিনেত্রী।

