“এখানে আমি কাজ করতে এসেছি প্রেম করতে না” তবে কি আদৃতের দিকেই কটাক্ষের সুর সৌমিতৃষার?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই যেটি বর্তমানে সবথেকে সেরা ধারাবাহিকগুলির মধ্যে একটির তকমা পেয়েছে তার প্রধান নায়িকা হলেন সৌমিতৃষা কুন্ডু। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় তারকা তিনি। এবার তাঁর এক পোস্ট ঘিরেই ভক্তদের মন খারাপ। ইনস্টাগ্রামে সকলের প্রিয় ‘মিঠাই’ লিখেছেন ‘১২ দিনের ছুটি নিচ্ছি। শীঘ্রই কাজের ফিরব। ততদিন মিঠাই দেখতে থাকুন। সৌমিতৃষা”।

এর পরেই ভক্তমহলে তাঁর ছুটির কারণ নিয়ে চলেছে নানা জল্পনা। মিঠাই ধারাবাহিকের কেন্দ্রে তিনি। তাই তাঁর অনুপস্থিতিতে কী করে জমবে এই ধারাবাহিক এমনই নানা প্রশ্ন ভিড় করেছে মন্তব্য বক্সে। একজন লিখেছেন, “সৌমিদি, তোমার নামে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে এস”। আর একজন লিখেছেন, “গোপালের কাছে অনুরোধ যেন তোমায় দ্রুত সুস্থ করে দেয়।”

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফ থেকে তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়। যেখান থেকে উঠে আসে কিছু অজানা এবং অবাক করা তথ্য। এই সাক্ষাৎকারে সৌমিতৃষা অর্থাৎ মিঠাইকে জিজ্ঞাসা করা হয় ধারাবাহিকের নায়ক আদৃত রায়ের সঙ্গে আপনার নাকি প্রেম? — এমন চর্চা হয়েছিল একটা সময় আপনাদের অনুরাগীরা চান এই প্রেমটা হোক আপনি কী ভাবছেন? এর উত্তরে সৌমিতৃষা বলেন “দর্শকদের একাংশ যে এমনটা চান সেটা তো ভালো দিক। আমি শাহরুখ খান কাজল কে দেখে ভাবতাম ওরা বর বউ, ওদের বিয়ে অন্য কারোর সঙ্গে হতে পারে না! একটা জুটির সফল হলেই তাদের নিয়ে এমন ভাবনা থাকে। দর্শকের ভাবনার উপর আমার কোন নিয়ন্ত্রণ নেই। তবে আমি টলিউডের প্রেম করতে আসিনি, কাজ করতে এসেছি। আর একজন ধারাবাহিকের নায়কের যে নায়িকার সঙ্গে প্রেম হবে এমনটা নয়। কোন সহ অভিনেত্রীর সঙ্গেও প্রেম হতে পারে। তবে আদৃতের প্রেমের মধ্যে প্রতিবার যেভাবে আমাকে জড়ানো হয়েছে, তাতে আমার খারাপ লেগেছে। আমি কষ্ট পেয়েছি।”

এসবের মাঝেই তিনি তার একটি খারাপ লাগার কথা ভাগ করে নিলেন, তিনি বললেন – “একজনের মৃত্যুর খবরেও দেখলাম প্রথমে আমার ছবি, যাতে সেটা দেখে আমার অনুরাগীরা খবরটা পড়তে ঢুকে পড়েন। এমনটা হলে খারাপ লাগে আমার। এখন এড়িয়ে যেতে শিখে গিয়েছি। প্রেম করা তো চুরি করা নয়। আমি প্রেম করলে নিজেই বলবো”

এই সাক্ষাৎকারে তাকে আরও একটি প্রশ্ন করা হয় সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, আদৃত এর সঙ্গে আপনার ঝগড়া হয়েছে অনেকবার এটাও তো শোনা যায়, এরপর আর কাজ করবেন একসাথে? এই প্রশ্নের উত্তরে মিঠাই রানী বলেন — “ওর সঙ্গে আমার অনেকবার ঝগড়া হয়েছে, মিটেও গিয়েছে। ঝগড়া হলে সেটা কাজ সংক্রান্ত কারণেই হয়েছে প্রেমের কারণে আমাদের ঝগড়া হয়নি। আদৃত এর সঙ্গে অবশ্যই কাজ করব তেমন প্রস্তাব পেলে। আমি চরম শত্রুর সঙ্গেও কাজ করতে পারি। সেখানে আদৃত তো আমার বন্ধু, আমি তো একজন পেশাদার অভিনেত্রী।”

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button