পর্দায় প্রেম কিন্তু বাস্তবে মিঠাইকে হিংসে করে সিড! এবার আদৃতের জ্বলন বাড়াতে নিজের জন্মদিনে বিশেষ সারপ্রাইজ দিলো মিঠাই রানী! রেগে লাল আদৃত

মিঠাই-কে চেনে না, এমন কেউ হয়তো এখন নেই। ছোট পর্দার বর্তমানে অন্যতম এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছে সৌমিতৃষা কুণ্ডু। বর্তমান ধারাবাহিকগুলোর মধ্যে মিঠাই ধারাবাহিকের বয়স সবচেয়ে বেশি। একটানা টিআরপি তালিকার শীর্ষে থেকে রেকর্ডও গড়ে ফেলেছে এই ধারাবাহিক।

তবে একটা সময়ের পর অন্যান্য সিরিয়ালের আনাগোনায় গল্পে ভাটা পড়েছে। তখন গল্পে এসেছে নানা মোড়। কিন্তু নিজের জায়গা ঠিক ধরে রেখেছে মিঠাই সেরা দশেই। বর্তমানে মিঠাই এখন মিঠি। মুখ এক থাকলেও মিঠাই মারা গিয়েছে। তার জায়গায় মিঠির চরিত্রেও দুহাতে ভালোবাসা কুড়িয়েছেন সৌমিতৃষা।

২৪ ফেব্রুয়ারি মিঠাইরানির জন্মদিন। ২৩ বছরে পা রাখতে চলেছেন মিঠাই। আর এই জন্মদিন উপলক্ষে মিঠাই-এর ঘোষণা চাঞ্চল্য সৃষ্টি করলো নেট দুনিয়ায়। কিন্তু এর থেকে উঠে আসছে একটাই প্রশ্ন, মিঠাই হঠাৎ উচ্ছেবাবুর মতো একই সিদ্ধান্ত নিলেন কেন?

আগের বছরের ২৫ শে মে উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়ের জন্মদিন উপলক্ষ্যে তার ফ্যানেদের জন্য মিঠাইয়ের শ্যুটিং ষ্টুডিও ভাগ্যলক্ষীর দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়। যে ভক্ত চাইবে সে এসে আদৃতের সাথে দেখা করতে পারবে ও উপহার দিতে পারবে এমনটাই ঘোষণা করেন তিনি।

এবার সেই একই ঘোষণা মিঠাই-এর ভক্তদের জন্য। ইনস্টাগ্রামে সোমবার একটি পোস্ট করে সৌমি এই খবর দেন। জন্মদিনের দিন খুলে দেওয়া হবে ভারত লক্ষ্মী স্টুডিয়োর দরজা। সৌমিতৃষা লিখেছেন, ‘গত বছর কিছু কারণে বন্ধ রাখা হয়েছিল স্টুডিয়োর দরজা। কিন্তু এবারে স্টুডিয়ো কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে আমার জন্মদিনের দিন প্রবেশের।’

Back to top button