‘মিঠাই’ সত্যি ভালোবাসতে জানে, অন্তিম পর্বে চোখের জলে মিঠাইকে বিদায় দিল এক প্রবীণ ভক্ত! ভিডিও শেয়ার করলো সৌমীতৃষা

কাল ছিল ধারাবাহিক ‘মিঠাই’ (Mithaai) -এর শেষ সম্প্রচার। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই মনখারাপি পোস্টে ভরেছে অভিনেতা অভিনেত্রীদের দেওয়াল। বাদ যাননি খোদ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-ও। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন তিনিও।

সদ্য শেষ হয়েছে ধারাবাহিকের শ্যুটিং। আর গতকালন হয়ে গিয়েছে শেষ সম্প্রচার। গল্পের শেষ হল হাতে হাত রেখে মিঠাই আর তার উচ্ছেবাবুর পিঠে-পাটিসাপটা বানানো দিয়ে। সবার গলার টাইটেল ট্র্যাকে, মিষ্টিমুখে ইতি টানা হল ধারাবাহিকের। সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একাধিক পুরনো ছবি। সেখানে রয়েছে মিঠি ও মিঠাইয়ের দুটো লুকই।

শ্যুটিং শেষে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেছিলেন শ্যুটিংয়ের শেষদিনের গল্প। শ্যুটিংয়ের শেষদিন কী করল মনোহরা পরিবার? সৌমিতৃষা বলছেন, ‘সেটে কেক আনা হয়েছিল। দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। শ্যুটিং শেষের পরে সবাই মিলে কেক কাটা হয়।

সবাই একসঙ্গে বসে যেমন গল্প করেছি, আড্ডা মেরেছি, আবার আবেগপ্রবণও হয়েছি। আমরা সবাই একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। অনুরাগীদের থেকে প্রচুর উপহার পেয়েছি। তার প্রত্যেকটাই আমার কাছে ভীষণ দামি, ভালবেসে দেওয়া। খুব গুরুত্বপূর্ণও। সবটা আমার কাছে যত্ন করে রাখা থাকবে।’

mithai aged fan

সম্প্রতি অভিনেত্রী নিজে তার এক প্রবীণ ভক্তের ভিডিও শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ার স্টোরিতে। সেখানে দেখা যায় এক বৃদ্ধা খুব মনোযোগ দিয়ে দেখছেন মিঠাইয়েরে অন্তিম পর্ব। যখনই মিঠাইয়ের টাইটেল ট্র্যাকটি শুরু হয় নিজের বয়স ভুলে সেই গানের সঙ্গে মেতে ওঠেন বৃদ্ধা। অন্তিম পর্ব দেখতে দেখতে কখনো নিজের মনেই হেসে উঠলেন আবার কখনো চোখের জলে ভাসিয়ে দিলেন। কিন্তু সময় যে থেমে থাকে না, ঘড়ির কাঁটায় কাঁটায় যখন মিঠাই শেষ হলো বৃদ্ধাও ঘড়ির দিকে তাকালেন আর বলে উঠলেন “যা! এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল?” ঠিক এই ধরনের এক রাশি ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ অভিনেত্রী।

Back to top button