শিবরাত্রির মহাক্ষণেই দেখা হবে সিদ্ধার্থ মিঠাইয়ের! মিঠাই নিজেই সে কথা ভক্তদের জানালো, উচ্ছেবাবুর সাথে মিঠাইয়ের দেখা হওয়ার কথা শুনে আনন্দে লাফাচ্ছে ভক্তরা

দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় অত্যাধিক জনপ্রিয় একটি ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যেখানে মিঠাই এবং তার উচ্ছে বাবুর সম্পর্ক বা রসায়ন দর্শকের কাছে খুব প্রিয়। মিঠাই এবং সিদ্ধার্থকে একেবারে ঘরের মানুষ করে তুলেছে বাংলার দর্শক। তবে গল্পের মোড় ঘোরানোর ফলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল সেটাকে আবার ফিরিয়ে আনার জন্যই চেষ্টা করছে নির্মাতারা।

কিছুদিন আগে দেখানো হয়েছিল মিঠাই আদিত্য আগারওয়ালের চক্রান্তে মারা গেছে যার পরে কয়েক বছরের লিপ নেয় গল্প। এরপরে গল্পে আসে মিঠি চরিত্রটি যাকে মিঠাইয়ের মতো দেখতে হলেও সে একেবারে অন্য একটি মানুষ। তবে দর্শকরা কিছুতেই মিঠিকে মেনে নিতে পারছিল না মিঠাইয়ের জায়গায়। যার জন্য বারবার আবেদন উঠছিল মিঠাইকে ফিরিয়ে আনার।

সকলের আবেদন রেখে মিঠাই নির্মাতারা আরো একবার মিঠাই চরিত্রটিকে গল্পে ফিরিয়ে এনেছে। তবে এখনো পর্যন্ত সিদ্ধার্থ এবং মিঠাই একে অপরের মুখোমুখি হয়নি। কাছাকাছি গিয়েও দূরে চলে গেছে তারা। তাই দর্শকরা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আরো একবার মিঠাই ফিরে আসুক মনোহরাতে। আরো একবার তারা মিঠাই এবং তার উচ্ছে বাবুর খুনসুটি দেখতে চায় পর্দায়।

তবে বারবার কাছে গিয়েও একে অপরের সামনে আসছে না তারা। ঘটনাচক্রে একে অপরকে দেখতেও পায়নি। তাই ভক্তরা বারবার এই প্রশ্নই তুলছে যে কবে মিঠাইয়ের সাথে দেখা হবে সিদ্ধার্থর? এরই মধ্যে মিঠাই চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু একটি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি সিদ্ধার্থ এবং মিঠাইয়ের দেখা হতে চলেছে।

প্রসঙ্গত এর আগেও তিনি জানিয়েছিলেন যে মিঠাই ফিরতে চলেছে তার প্রোমো শুট করেই তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। এবারেও তিনি জানালেন মিঠাই সিদ্ধার্থের দেখা হওয়ার প্রোমো তিনি সম্প্রতি করেছেন। আর খুব তাড়াতাড়ি সেই প্রোমো টিভির পর্দাতে চলে আসবে। সামনে শিবরাত্রি আর সেই শিবরাত্রির বিশেষ পর্বে মিঠাই সিদ্ধার্থের দেখা হবে। সেখানে সিদ্ধার্থ মিঠাইকে অজ্ঞান অবস্থায় পাবে। এই শুনে ভক্তরা রীতিমত আনন্দিত হয়ে পড়েছে তার কারণ তারা আরো একবার মিঠাই সিদ্ধার্থকে এক সাথে দেখতে উদগ্রীব হয়ে বসে রয়েছে।

Back to top button