কেমন ভাবে গণেশ চতুর্থী কাটাচ্ছে মিঠাই রানী? আসুন দেখে নিই মেকআপ রুম থেকে মিঠাই এর গণেশ চতুর্থী পালন করার বিশেষ ছবি

আমাদের মিঠাই রানী কিন্তু খুব ভক্তিমতি। ঠাকুর দেবতায় তার অগাধ বিশ্বাস। নিজের বাড়িতে যেমন সে ঠাকুর পুজো করে তেমনি নিজের মেকআপ রুমের এক কোণে কিন্তু তার গোপাল আর লোকনাথ ঠাকুরের ছবি রাখা রয়েছে। সেখানে সে ফুল জল মিষ্টি দিয়ে পুজো করে।
আজকে গণেশ চতুর্থী। গোটা ভারত বিশেষ করে মুম্বাই মেতে উঠেছে গণেশ চতুর্থী উৎসব নিয়ে। দীর্ঘ দু’বছর পর আবার হইহই করে স্বমহিমায় পালিত হচ্ছে গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গে ও এখন প্রচুর গণেশ পুজো হয়।ব্যবসায়ীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় গণেশের পুজোও বাড়ছে কারণ গণেশ হলেন সিদ্ধিদাতা। যেমন লোকনাথ পুজো আর জন্মাষ্টমী মিঠাই পালন করেছিল শুটিং সেটে সেরকমই মেকআপ রুমে এবার গণেশ চতুর্থী পালন করলো আমাদের মিঠাই রানী।

ছোট গণেশের মূর্তিকে ফুল দিয়ে সাজিয়ে তার সামনে প্রসাদের থালা আর গ্লাসে জল রেখে ভক্তিভরে প্রণাম করে গণেশ চতুর্থ সারল বর্তমানে ধারাবাহিকের সবথেকে জনপ্রিয় নায়িকা। এই ছবি দেখে আপ্লুত নেটিজেনরা। মিঠাইয়ের এই রূপটাই তাদের খুব ভালো লাগে। সারাক্ষণ মর্ডান পোশাক পরে ঘুরে বেড়াবে কিন্তু আসলে খুবই ঠাকুর দেবতা ভালোবাসে মিঠাই আর ভক্তি ভরে পুজো করে।

