‘মিঠাই’ শেষের আগেই বড় চমক দিলেন মিঠাইরানি, এবার বড়পর্দায় বাংলার সুপারস্টারের নায়িকা তিনি! হইচই টলি পাড়ায়

বর্তমানে জি বাংলার সবথেকে পুরনো ও সবথেকে বেশি জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো মিঠাই। এই ধারাবাহিকের নায়িকা হচ্ছেন সৌমিতৃষা কুন্ডু। এই অভিনেত্রী নিজের স্বভাব অভিনয় অভিব্যক্তি সবকিছু দিয়ে এই দুই বছর ধরে মানুষের মন জয় করে এসেছে। তাকে দেখার জন্য প্রতিদিন সময়মতো টিভির সুইচ অন করতে ভুলতেন না দর্শকরা। তবে এবার সময় এসেছে এই জনপ্রিয় ধারাবাহিকের ইতি টানার।
আমাদের মিঠাইরানি নিজেই জানিয়েছিলেন মে মাসের ৩১ তারিখ শেষ শুটিং। তাহলে হয়তো আর গুনে কেটে এক সপ্তাহ
View this post on Instagram
এই ধারাবাহিকটিকে দেখতে পাওয়া যাবে টিভির পর্দায়। এখন থেকেই বেশ মন খারাপ মিঠাই ভক্তদের। কিন্তু মন খারাপ করলে তো আর চলবে না, যেটার শুরু আছে সেটার শেষও আছে। সেই নিয়মে জি বাংলায় নতুন ধারাবাহিক ‘ফুলকি’কে জায়গা করে দিতে টেলিভিশন থেকে বিদায় নেবে মিঠাই।
একবার এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেছিলেন, ‘মিঠাই’ চলাকালীন অন্য প্রোজেক্টের জন্য তিনি সম্মতি জানালে তা দুটো প্রোজেক্টের সাথেই বেইমানি করা হবে। সৌমিতৃষার মতে, দুটো প্রোজেক্টে একসাথে কাজ করলে তিনি কোনোটিতেই নিজের একশো শতাংশ দিতে পারবেন না। এই কারণে আপাতত বড় পর্দা নিয়ে কিছু ভাবছেন না। মিঠাই শেষ হচ্ছে আর কিছুদিনের মধ্যে তাই আর কোনো পিছুটান রইলো না সৌমিতৃষার। এবার তিনি কাজ করতে চলেছেন সোজা বড় পর্দায়।
নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সৌমিতৃষা কালকেই জানিয়ে দিয়েছিলেন এবার একটা “নতুন শুরু”-র দিকেই এগোচ্ছেন তিনি। আর সেটাই সত্যি হলো। সম্প্রতি খবর পাওয়া গেল দেবের বিপরীতে বড় পর্দায় অভিনয় করতে চলেছেন সকলের প্রিয় পর্দার মিঠাই। এর আগেও এমন প্রস্তাব তিনি পেয়েছেন তবে ওই যে বলেছিলেন তিনি দুই নৌকায় পা দিয়ে চলে যায় না। তাই সেগুলোকে হাতছাড়া করেছেন। কিন্তু মিঠাইয়ের পর আর ছোট পর্দায় নয় বরং এখন বড় পর্দার হাতছানি।
View this post on Instagram
প্রযোজক অতনু রায়চৌধুরী সব সময় নতুনদের নিয়ে কাজ করতে ভালোবাসেন নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ করে দিতে তার জুড়ি মেলা ভার। প্রজাপতি সিনেমায় যমুনা ঢাকি খ্যাত অভিনেত্রী শ্বেতাকে সুযোগ করে দিতেও তিনি দুবার ভাবেননি। এইবার আবারো তারই প্রযোজনায় আসতে চলেছে দেব আর সৌমিতৃষার এক নতুন সিনেমা। তিনি মিঠাইকে অর্থাৎ সৌমিতৃষাকে এই প্রস্তাবটি দেন আর সেটাকে সাদরে গ্রহণ করেছেন সৌমিতৃষা।

