“ছোট পর্দায় আমার মত আর কেউ স্টার হতে পারবে কি না, সন্দেহ” মিঠাই থেকে দেবের নায়িকা সেই প্রসঙ্গে কী বললেন অহংকারী অভিনেত্রী!

ছোটপর্দায় কাজ করে ভক্তদের মাঝে প্রতিষ্ঠিত হয়ে সোজা বড়পর্দায় চলে গিয়েছেন এমন অভিনেত্রী অনেক আছে এই বাংলা ইন্ডাস্ট্রিতে। এই তালিকায় নিজের নাম সফল ভাবে অন্তর্ভুক্ত করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।
সান বাংলা, স্টার জলসা সহ একাধিক চ্যানেলে কাজ করয়েছেন এই অভিনেত্রী। এরপর তিনি অভিনয় করেছেন মুখ্য চরিত্রেও। জি বাংলার ‘মিঠাই’ তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। তারপরেই সোজা দেবের বিপরীতে বড় পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।
মিঠাই শেষ হতে না হতেই হতে চাঁদ পাওয়ার মতন মহানায়ক দেবের বিপরীতে প্রধান সিনেমার নায়িকা হিসেবে কাজ করেন তিনি। এই সিনেমাটি নিয়ে বেশ উৎসাহিত ছিলেন তিনি। কারণ সিনেমার মধ্যে দিয়েই তিনি জীবনে প্রথম বড় পর্দার নিজের যাত্রা শুরু করলেন। তবে এত সাফল্য পেয়ে এইবার তার মধ্যে ফুটে উঠেছে অহংকারের ছাপ।
View this post on Instagram
এর আগে তার ছোট পর্দায় ফিরতে অনীহা প্রকাশ করা নিয়ে এবং মিঠাই চরিত্রটিকে অতটাও প্রাধান্য না দেওয়ার বিষয়গুলিকে কেন্দ্র করে চরম সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি। সেখানে তার মধ্যে কিছুটা অহংকার লক্ষ্য করেছেন ভক্তরা। কিন্তু এইবার এক সাক্ষাৎকারে বেশ বড় একটি কথা বলে ফেললেন তিনি।

এক সংবাদমাধ্যমের তরফ থেকে নেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ছোটো পর্দায় আপনি যে খ্যাতি দেখেছেন, ছবির নায়িকা হয়ে তেমনটা না পেলে? এর উত্তরে অভিনেত্রী বলেন, “ছোট পর্যায়ে আমার মত আর কেউ স্টার হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।” তার এই অহংকারী উক্তি ক্ষেপিয়ে তুলেছে সমালোচকদের।

