‘মিঠাই-কে মিস করি না!’ প্রধানে সিলেকশন হতেই মিঠাই’কে ভুলে গেলেন সৌমিতৃষা? মন ভাঙলো ভক্তদের
সামনেই শুরু প্রধানের শুটিং এরই মধ্যে মিঠাইকে ভুলে যাচ্ছেন অভিনেত্রী! ব্যোমকেশের প্রিমিয়ারে এসে অভিনেত্রী সাক্ষাৎকারে তোলপাড় সোশ্যাল মিডিয়া

একটা সময় ছিল যখন জি বাংলার (Zee Bangla) চ্যানেলে মিঠাই (Mithai) ধারাবাহিকের থেকে চোখ ফেরাতে পারতেন না দর্শকরা, কিন্তু বর্তমানে দর্শকদের প্রিয় সেই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। তবুও দর্শকদের মনে একটা পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছে মিঠাই। আগামী ১০ বছরেও এই ধারাবাহিকের জায়গা অন্য কোন ধারাবাহিক যে নিতে পারবে না তা নিশ্চিত।
বর্তমানে সৌমি (Soumitrisha Kundoo) তার আসন্ন সিনেমা প্রধান (Pradhan) নিয়ে ব্যস্ত। সেখানে মহানায়ক দেবের নায়িকা হিসেবে দেখা মিলবে তার। এক ইন্টারভিউতে প্রধান নিয়ে মিঠাইকে তার অনুভূতি জিজ্ঞাসা করা হলে মিঠাই জানায়, “সেখানে আমার চরিত্রটা খুবই ভালো। দর্শকরা নিজেদের সাথে রিলেট করতে পারবেন। আমার ভীষণই ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে।”
রুক্মিণী খুব মিশুকে বললেন সৌমি
প্রধান সিনেমাটির নায়িকা হিসেবে সৌমিকে বেছে নেওয়ার পিছনে অন্যতম ভূমিকা পালন করছেন রুক্মিণী। রুক্মিণীকে নিয়ে মিঠাই বললেন, “রুক্মিণী দি ভীষণই ভালো। এই গোটা চরিত্রটাকে সাজাতে ভীষণ সাহায্য করেছে। উনি খুবই মিশুকে। আর আমরা প্রচুর বকবক করতে ভালোবাসি আমরা অনেক গল্প করি।”
দেব নাকি শুধুই শোনেন
দেবের বিষয়ে সৌমিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “দেব দার সাথে তার নায়িকা হিসেবে অভিনয় করতে পারাটা আমার কাছে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। উনিও খুবই হেল্পফুল। আমি আর রুক্মিণী দি যখন গল্প করি দেবদা বসে বসে শোনে। উনি খুব ভালো শ্রোতা। আমরা যেহেতু কথা বলতে খুব ভালোবাসি আমরা এত কথা বলি যে দেবদার আর কিছু বলা হয় না।”
মিঠাইকে মিস করেন না মিঠাই
এই এত দূর অব্দি পৌঁছানোর সিঁড়ি হিসেবে কাজ করেছে মিঠাই ধারাবাহিকটি। সেই ধারাবাহিকের মিঠাইকে কি মিস করেন সৌমি? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “মিঠাই টিমের সাথে এখনো যোগাযোগ আছে গ্রুপে কথা হয়। কিন্তু মিঠাই বা মিঠি চরিত্রটাকে তেমনভাবে মিস করিনা। কারণ আমি যদি মিঠাইকে মনে রেখে বসে থাকি তাহলে দর্শকরা কিভাবে আমাকে মিঠাই থেকে বেরিয়ে অন্য কোন চরিত্রে গ্রহণ করবেন?”

