মিঠাই ভক্তদের মনে দুঃখ দিলেন সৌমিতৃষা! সরাসরি জানিয়ে দিলেন তার এবং আদৃতের মধ্যে বাস্তব জীবনে কোনো সম্পর্ক নেই! কেন রেগে গেলেন অভিনেত্রী মিঠাই ভক্তদের উপর?

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যেটি দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টেলিভিশন প্রেমী দর্শকদের মনে আলাদা জায়গা করে রেখেছে। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। তাদের দুজনের জুটি দর্শকরা টিভির পর্দায় দেখতে দারুণভাবে পছন্দ করে।

সিদ্ধার্থ মিঠাই এর জুটি ক্যামেরার সামনে দর্শকরা এতটাই ভালবেসে ফেলেছিল যে একটা সময় তাদের দুজনকে বাস্তবেও দেখতে চেয়েছিল। এই নিয়ে নানারকম জল্পনা ছড়াতেও দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। যা নিয়ে বহুবার অভিনেত্রীকে মুখ খুলতে দেখা গেছে কিন্তু অভিনেতা কখনোই সেভাবে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু মিঠাই ভক্তরা আজও সিদ্ধার্থ এবং মিঠাইকে একসঙ্গে দেখতে চায় যেমনটা ধারাবাহিকে তারা দেখে। তবে দর্শকরা টিভির পর্দায় দেখতে দেখতে এটা ভুলে যায় যে কোনো সিরিয়ালের গল্প আর বাস্তব জীবন দুটো আলাদা।

কোনো অভিনেতা-অভিনেত্রীর জুটি যদি ক্যামেরার সামনে ভালো লাগে তাহলে যে তারা বাস্তব জীবনেও জুটি হবে এমনটা নাও হতে পারে। আদতে এমনটা খুব কমই হয় কিন্তু দর্শকরা এটা মানতে চান না। যার ফলে অভিনেতা-অভিনেত্রীদের অনেক রকম সমস্যা সম্মুখীন হতে হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সেটা আরো বেশি করে বেড়ে গেছে। সম্প্রতি এমন একটি ঘটনা নিয়ে ভক্তদের ওপর রেগে গেলেন অভিনেত্রী সৌমিতৃষা। রীতিমত ব্লক করে দেওয়ার কথাও বলে দিলেন অভিনেত্রী! কিন্তু কী এমন ঘটেছিল?

দর্শকের ভাবনাই সত্যি হল, অবশেষে মা হলো মিঠাই! – Tolly Tales
প্রসঙ্গত এর আগে জল্পনা উঠেছিল যে সিদ্ধার্থ ওরফে অভিনেতা আদৃত রায়কে পছন্দ করে পর্দার মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা বাস্তব জীবনে। কিন্তু আদৃত রায়ের সঙ্গে পর্দার নন্দা অর্থাৎ কৌশাম্বি চক্রবর্তীর একটা সম্পর্ক গড়ে ওঠার ফলে সৌমিতৃষার সঙ্গে তাদের সম্পর্কর তিক্ততা বাড়ে। তবে এই ঘটনা কতটা সত্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অনেকের মধ্যে। তার কারণ পুরোটাই ভক্তদের মারফত খবর। কখনোই অভিনেতা অভিনেত্রী এই বিষয়ে মুখ খোলেনি। তবে তাদের মধ্যে যে একটা দূরত্ব বেড়েছিল তা বোঝা যাচ্ছিল সোশ্যাল মিডিয়া দেখলেই।

Mithai | Premiere Ep 326 Preview - Dec 04 2021 | Before ZEE Bangla | Bangla TV Serial - YouTube
আবার কিছুদিন আগে থেকেই এক ফ্রেমে দেখা যায় মাঝেমাঝে মধ্যে সিদ্ধার্থ এবং মিঠাইকে যা দেখে খুশি ও হন ভক্তরা। তাই ভক্তরা ভাবতে শুরু করেছেন যে এবার হয়তো তাদের প্রিয় সিদ্ধার্থ এবং মিঠাইয়ের বাস্তব জীবনে তিক্ততা কমে গেছে কিন্তু তাই বলে তারা দুজন সম্পর্কে রয়েছে এমনটা কখনোই সত্যি নয়। গতকালই গেছে ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। আর সেই উপলক্ষে এক ফ্যান পেজ থেকে সৌমিতৃষা এবং আদৃতের একটি ছবিকে দিয়ে বোঝানো হয়েছে যে তারা বাস্তবেও জুটি। কিন্তু অভিনেত্রী তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Mithai-Sid: “এই মিঠাই রানী I Love You” বলতেই সব শেষ! শেষবারের মতো পর্দায় জ্বলবে “সিধাই” ম্যাজিক! তারপরেই মৃত্যুর কোলে মিঠাই… – Tolly Tales
তার কথায় ‘রিল এবং রিয়েল এর মধ্যে পার্থক্য বুঝতে শেখো’। সেই সঙ্গে অভিনেত্রী এও জানান এবার যারা এমন যারা করবে তাদেরকে তিনি সরাসরি ব্লক করে দেবেন। এই কথা দেখে বোঝাই যাচ্ছে অভিনেত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তার এবং আদৃতের মধ্যে এমন কোন সম্পর্ক নেই আর সে সেটা চায়ও না। আর এই ভুয়ো খবরগুলো যারা ছড়াচ্ছে তাদেরকে একেবারেই পছন্দ করছেন না অভিনেত্রী। অভিনেত্রীর এমন পদক্ষেপ দেখে কিছুটা মনঃক্ষুণ্ণ হয়েছে মিঠাই ভক্তরা। তার কারণ তারা সব সময় চাইতো সিদ্ধার্থ এবং মিঠাইকে একসঙ্গে দেখতে।
May be an image of 2 people and text that says "adritrishaxsidhai Soumitrisha 6m Happy Valentine's Day ZEE বাংলা His "Taake" and him side side always don't spread false news reel r real ar difference bujhte sekho it's an warning, r jara e agulo korbe I am gonna directly block them! Write a comment..."

Back to top button