“তোমার কি মনে আছে, আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিলো?” মনের মানুষের সাথে সৌমি! কোথায় গেলেন অভিনেত্রী?

এই মুহূর্তে ছোটো পর্দা থেকে বড় পর্দা, সবেতেই ভীষণ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। শুরুতে বেশ কয়েকটি মেগা সিরিয়ালে কাজ করেছেন তিনি। কোনোটায় তাকে দেখা গেছে নায়িকার ভূমিকায় আবার কোনোটায় খলনায়িকার চরিত্রে।

তবে জি বাংলায় সম্প্রচারিত এককালীন বেঙ্গল টপার মিঠাই ধারাবাহিকের মধ্যে দিয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন সৌমি। মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পর একেবারেই অপেক্ষা করতে হয়নি তাকে। তার কাছে আসে অনেক বড় একটা সুযোগ। সুপারস্টার দেবের নায়িকার চরিত্রের ‘প্রধান’ (Pradhan) চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি।

প্রেক্ষাগৃহে প্রকাশ পাওয়ার পরেই সিনেমাটি মন জয় করে নেয় দর্শকদের। এতদিন ধরে যে জনপ্রিয়তা পেয়েছে মিঠাই, তার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। মাঝে অনেক সমালোচনার শিকারও হতে হয়েছে তাকে। তার বলা কিছু কথা আর ভুল অর্থ বের করে বহু দর্শক তাকে নিয়ে সমালোচনায় মেতেছেন।

তবে কিছুতেই বিশেষ কান দেননি এমনি তিনি। সবকিছুকে উপেক্ষা করে নিজের জীবনে নিজের কাজকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন তিনি। এর মাঝেই নিজেই নিজের মনের মানুষের কথা জানালেন অভিনেত্রী। তাকে জিজ্ঞাসা করলেন তার সাথে হওয়া প্রথম দেখার কথা মনে আছে কিনা? তবে কি এবার সত্যি সত্যি প্রেমে পড়েছেন তিনি?

আসল বিষয়টি হল, সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ক্যাফেতে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ক্যাফের দেওয়ালে ইংরেজি ভাষায় লেখা আছে, “তোমার কি মনে আছে, আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিলো?” এই কথাটিকে ইঙ্গিত করেই ক্যাপশন দেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button