এতদিন ধোয়াশা ছিল ফুলকির নায়ক নিয়ে, অবশেষে জানা গেল ফুলকি ধারাবাহিকে নায়ক হিসেবে কোন জনপ্রিয় অভিনেতা আসতে চলেছে

জি বাংলা (Zee Bangla) সম্প্রতি তাদের একটি নতুন সিরিয়াল আসার খবর প্রকাশ করেছে। এই নতুন সিরিয়ালের নায়িকা দর্শকদের একেবারেই চেনা নন। জি বাংলার নতুন সিরিয়াল ফুলকি (Phulki) খুব তাড়াতাড়ি আসছে মিঠাই (Mithai) সিরিয়ালের জায়গা ছিনিয়ে নিতে। কাজেই এই নতুন সিরিয়াল (Bengali Mega Serial) সম্পর্কে দর্শকদের আগ্রহ বাড়ছে।

নতুন এই ফুলকি সিরিয়ালে নায়িকা হিসেবে যিনি অভিনয় করবেন তার নাম দিব্যানী মন্ডল (Divyani Mondal)। আপাতত তার পেশা হল মডেলিং। কিন্তু এবার মডেলিং থেকে অভিনেত্রী হওয়ার দৌড়ে সামিল হলেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন এবং এখন থেকেই তার বেশ ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে। সিরিয়ালের নায়িকা হওয়ার পর তা নিঃসন্দেহে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে বাংলা চ্যানেলগুলোতে সিরিয়াল বন্ধের হিড়িক পড়ে গিয়েছে। সেই সঙ্গে নতুন নতুন সিরিয়ালও আসছে। কিন্তু টিআরপি এখন সবার ভাগ্য নির্ধারক। টিআরপির বিচারে পিছিয়ে পড়লেই চ্যানেল কাঁচি চালিয়ে সেই সিরিয়ালগুলোকে মাঝপথে বন্ধ করে দিচ্ছে। বন্ধের তালিকাতে নতুন নতুন বেশ কিছু ধারাবাহিকের নামও আছে। তাই নতুন সিরিয়াল নিয়েও দর্শকদের মনে বেশ আশঙ্কা থাকে।

ফুলকি সিরিয়ালের নায়িকা নতুন হলেও নায়ক কিন্তু দর্শকদের পূর্ব পরিচিত। এই সিরিয়ালে নায়ক হিসেবে অভিনয় করবেন অভিনেতা সোমরাজ মাইতি। তাকে এর আগেও একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। দিব্যানীর সঙ্গে সোমরাজের জুটিটা তারা কেমন পছন্দ করবেন সেটাই এখন দেখার। তবে এখনো পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে নায়ক প্রকাশ করা হয়নি তাই পুরোটাই জল্পনা হিসাবেই রয়েছে।

Bengali serial

চ্যানেলে তরফ থেকে প্রকাশিত প্রথম প্রোমো থেকে জানা গিয়েছে ধারাবাহিকের নায়িকার হাঁপানির রোগ আছে। তবে সে বক্সিংয়ে যোগ দিতে চায়। নায়িকা খুবই গরীব, তার মায়ের ডায়ালাইসিস চলছে। যে কারণে তার টাকার প্রয়োজন। বক্সিং প্রতিযোগিতায় যে জিতবে সে ১০০০০ টাকা পাবে। ওই টাকাটার জন্য বক্সিংয়ের প্রতিযোগিতায় নামতে চায় ফুলকি। এবার কিভাবে ফুলকি বেঁচে থাকার লড়াই এর সফল হয় সেটাই দেখার বিষয়।

Back to top button