সি’গা’রেট খাচ্ছে তুলি! হাতেনাতে ধরে ফেলল সোমরাজ, পর্দা ফাঁস হল তুলির

বর্তমানে জি বাংলার (Zee Bangla) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মন দিতে চাই (Mon dite chai)। বর্তমানে ধারাবাহিকের নায়ক পড়েছে মহা বিপদে। আর সেই বিপদ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করে চলেছে নায়িকা তিতির। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছে কবে তিতির তুলি আর মালিনীর মুখোশ টেনে ছিড়ে ফেলবে তার অপেক্ষায়।
তুলি বারান্দায় গিয়ে আয়েশ করে সিগারেট ধরায়। আর তাতে সুখটান দিতে থাকে। এমন সময় সেখানে আসে সোমরাজ। সিগারেটের গন্ধ পেয়ে সে তুলিকে জিজ্ঞাসা করে “তুমি কি সিগারেট খাচ্ছিলে?” এত ধোয়া কিসের আর সিগারেটের গন্ধই বা কোথা থেকে আসছে? তখনই সোমরাজার চোখে পড়ে আধ খাওয়া সিগারেটটা এখনো মাটিতে পড়ে জ্বলছে।
তুলি বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে, সে একজন মা আর মা হিসেবে সন্তানের প্রতি তার যথেষ্ট দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে সে কখনোই বিমুখ হবে না। সে খুব ভালো করেই জানে একজন প্রেগন্যান্ট মহিলার সিগারেট খাওয়া উচিত নয়। তুমি উল্টে সোমনাথকে এসব না খাওয়ার উপদেশ দিয়ে দেয়।
সমস্ত কিছু শুনে সোমরাজ মনে মনে ভাবতে থাকে সমস্ত সত্যিটা যেদিন সামনে আসবে সেদিন সে একটু শান্তি পাবে তার আর এই নাটক ভালো লাগছে না। কিছু না করেও কোন দোষ না করেও দোষের ভাগীদার সোমরাজ। তার পক্ষে এই মিথ্যে দোষারোপ অতিষ্ট করে তুলছে তার জীবন। যে যেভাবে পারছে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে তার দিকে। কিন্তু তিতির প্রতি নিয়ত চেষ্টা করে চলেছে সোমরাজকে নির্দোষ প্রমাণ করার।
না মেলা অংকটা মিলিয়ে ফেলল তিতির। কিছুক্ষণ আগেই তাকে ডক্টর সুমন ব্যানার্জি ফোন করে তার সমস্ত ডেটা তিতিরকে পাঠায়। সেসব দেখে তিতির কিছুতেই বুঝতে পারছিল না যে তার শাশুমা ঠিক কোন চাল চালছেন। তখনই মালিনী তার কাছে আসে এবং ডক্টর সুমন ব্যানার্জিকে সুমন মুখার্জি বলে সম্বোধন করে ফেলে। আর তখনই মালিনীকে হাতেনাতে ধরে ফেলে তিতির। সে কি পারবে আসল ডাক্তারের কাছে গিয়ে সমস্ত সত্যি প্রমাণ করতে?

