তিতিরের মৃ’ত্যুতে শোকে স্তব্ধ গোটা পরিবার, মালিনীর কাছে এই মৃ’ত্যুর জবাব চাইলো সোমরাজ!

জি বাংলার (Zee Bangla) পর্দায় একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হিসেবে সম্প্রচারিত হচ্ছে মন দিতে চাই (Mon dite chai)। একজন মানুষ তার ক্ষমতা প্রয়োগ করে ঠিক কতদূর যেতে পারে এবং কতটা নিচে নামতে পারে সেই সবই এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দেখতে পেয়েছেন দর্শক মহল। পরিবারকে বাঁচাতে অনেকবার মৃত্যুর সম্মুখীন হয়েছে ধারাবাহিকের নায়িকা। প্রত্যেকবার কোন না কোন ভাবে বেঁচে গিয়েছে সে তবে এইবার আর শেষ রক্ষা হলো না।

একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে শুরু হয়েছিলো এই মেগা। সম্প্রচার শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নেই ধারাবাহিকের নায়ক নায়িকা। প্রথমদিকে নায়ক নায়িকার মধ্যে বনিবনা না থাকলেও পরবর্তীতে নিজের অজান্তেই একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল তারা। আর সেই প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়েছে দর্শক মহল।

এই ধারাবাহিকে নায়ক অর্থাৎ সোমরাজের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা ঋত্বিক মুখার্জীকে এবং নায়িকার ভুমিকায় রয়েছে অভিনেত্রী অরুনিমা হালদার। বেশ কয়েক মাস আগে থেকেই ধারাবাহিকের টিআরপি একেবারে পড়ে গিয়েছে। কোনভাবেই ঊর্ধ্বমুখী করা যায়নি ধারাবাহিকের টিআরপি। তবে সোমরাজ তিতির জুটির জনপ্রিয়তা দর্শকদের মন থেকে কখনো মুছে যায়নি।

এই ধারাবাহিকের প্রধান ভিলেন হলো ধারাবাহিকের নায়ক অর্থাৎ সোমরাজের সত মা মালিনী। ছোট থেকেই নায়ককে নিজের মায়ের বিরুদ্ধে চালিত করেছে মালিনী। একেবারে শুরু থেকেই দর্শকরা দেখে এসেছেন, প্রতিটা মুহূর্তে নানা রকম ভাবে সোমরাজ এবং তিতিরকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে সে। নিজের স্বামীর চরম অনিষ্ট করতেও একবারও পিছপা হয়নি মালিনী।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বাড়ির সবাই সাদা কাপড় পরে আছে। কারো মুখে এতটুকুনিও হাসির ছাপ নেই। সবার মুখ বিবর্ণ। সবাই তিতিরের আত্মার শান্তি কামনা করতে থাকে। এমন সময় মালিনী তিতিরের একটা ছবি দেওয়ালে টাঙিয়ে তাতে চন্দন পরাতে থাকে। এর পাশাপাশি সে বলে, “তোমার সাথে এত বড় পরিহাস কে করল তিথির আমি ভগবানের কাছে অবশ্যই এর জবাব চাইবো।” ঠিক তখনই সেখানে চলে আসে সোমরাজ। সে মালিনীকে বলে এর জবাব সে নিজেও চায়। কথাটা শুনে অবাক হয়ে যায় মালিনী।

Back to top button