একটা সময় নেগেটিভ চরিত্রে অভিনয় করা অভিনেত্রীরা এখন সকলের প্রিয় নায়িকা! এই তালিকায় নাম রয়েছে “মিঠাই” থেকে শুরু করে “গুড্ডি”র! আসুন জেনে নি কে কে রয়েছে তাতে

ছোট পর্দা হোক বা বড় পর্দা দুই জায়গাতেই যেমন নায়ক নায়িকার ভূমিকা রয়েছে তেমনি রয়েছে খলনায়ক নায়িকার ভূমিকা। কিন্তু একটা সময় নেগেটিভ চরিত্রের অভিনয় করেও এখন নায়িকা হিসেবে দর্শক মহলে রাজ করছেন এমন বহু অভিনেত্রী রয়েছেন। অভিনয় জীবনের শুরুতে নেগেটিভ অথবা খলনায়িকার চরিত্র দিয়ে শুরু হলেও পরবর্তীতে একেবারে গল্পের লিড চরিত্র হিসেবে অবস্থান করছেন এই অভিনেত্রীরা।
১. দেবচন্দ্রিমা সিংহ রায়- কাজল ও লতা নামে দুই মেয়ের কাহিনি নিয়ে শুরু হয়েছিল অমিত সেনগুপ্ত পরিচালিত নতুন বাংলা সিরিয়াল ‘কাজল লতা’। কাজলের চরিত্রে অভিনয় করছেন অন্বেষা বসু এবং লতার চরিত্রে দেবচন্দ্রিমা সিংহরায়। অন্বেষা ও দেবচন্দ্রিমার দু’জনেরই এটা ডেবিউ সিরিয়াল। ননীবালার চরিত্রে অভিনয় করছেন স্বাগতা মুখোপাধ্যায় ও শোভার চরিত্রে তনিমা সেন। এই ধারাবাহিকে ভয়ংকর খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যায় দেবচন্দ্রিমাকে।

২.ইধিকা পাল- ছোট পর্দার বড় মাপের অভিনেত্রী বলা যেতে পারে তাকে। মুখ্য ভূমিকা হোক বা খলনায়িকার ভূমিকা, তার স্ক্রিন প্রেজেন্স দর্শকদের রীতিমতো আচ্ছন্ন করে ফেলে। বাংলা টেলিভিশনের (Bengali Telivision) এই গ্ল্যামারাস সুন্দরীর নাম নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না? কপালকুণ্ডলা (Kapalkundola), বেদের মেয়ে জ্যোৎস্না (Beder Meye Jotsna), রিমলি (Rimli) থেকে শুরু করে পিলু (Pilu), অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul) বারবার দর্শকদের মুগ্ধ করেছেন নানা রূপে। তবে এনার অভিনয়ের শুরুটা হয়েছিল কপাল কুণ্ডলাতে খলনায়িকার বেশে।

৩. সৌমিতৃষা কুন্ডু- মিঠাই আজ প্রায় সব মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এই মিঠাই ধারাবাহিক যত জনপ্রিয় হয়েছে, মুখ্য চরিত্রাভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকেও ততবেশি ভালোবেসেছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতে তার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। সৌমিতৃষা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তবে মিঠাই তাকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দিয়েছে। ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় শুরু করে ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’-এও অভিনয় করেন। এরপর ‘কনে বউ’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে তার জনপ্রিয়তা বাড়ে। তবে শুরুতেই তার প্রথম চরিত্র ছিল খলনায়িকার।

৪.শ্যামৌপ্তি মুদলি- মাত্র ১৩ বছর বয়স থেকে অভিনয় করছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। বর্তমানে রয়েছেন ‘গুড্ডি’ ধারাবাহিকে। ‘দাসী’, ‘চোখের বালি’, ‘পটল কুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’ মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি অভিনীত ‘গুড্ডি’ ধারাবাহিকটি সেভাবে টিআরপির তালিকায় সাড়া না পেলেও গুড্ডি’র সাবলীল অভিনয়ের প্রশংসা দর্শক বরাবর জানিয়েছেন। তবে এবার অভিনয়ের পর সদ্য নতুন পেশায় পা রেখেছেন অভিনেত্রী। পটল কুমার গান ওয়ালা তে এই অভিনেত্রী হয়েছিলেন ভয়ঙ্কর খলনায়িকা।

৪. দীপান্বিতা রক্ষিত- খুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে (Dipanwita Rakshit)। এর আগে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের খলনায়িকা চুমকির চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও ‘সাঁঝের বাতি’ র দ্বিতীয় সিজনে আর দেখা মেলেনি দীপান্বিতার। এই ধারাবাহিকে খলনায়িকা হিসেবেই অভিনয় জগতে পা রাখা তার, তবে এবার এক্কেবারে নায়িকা হয়ে পর্দায় ফিরেছে সে।


