হাসপাতালের আইসিইউতে মৃ’ত্যুর সঙ্গে লড়ছেন সোমা চক্রবর্তীর স্বামী! গোটা বুক জুড়ে ছড়িয়ে পড়েছে সংক্রমণ! রঙের উৎসবে অভিনেত্রীর জীবনের শোকের ছায়া!

চারিদিকে যখন দোলের রঙে মেতে উঠেছে শহর, তখন অভিনেত্রী সোমা চক্রবর্তীর জীবনে এ বছর বসন্ত যেন খানিক ফিকে। তাঁর স্বামী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় আচমকাই অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। উৎসবের আনন্দের মাঝেও তাই পরিবারে এখন চিন্তার আবহ।
সোমা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর স্বামীর উচ্চ রক্তে শর্করার সমস্যা রয়েছে। সর্দি কাশির প্রবণতাও বহু বছরের। প্রথমে জ্বর হয়েছিল, ওষুধ খাওয়ার পর সাময়িকভাবে সব স্বাভাবিক মনে হলেও কয়েকদিনের মধ্যে পরিস্থিতি বদলে যায়। পরীক্ষা করে ধরা পড়ে নিউমোনিয়া, সঙ্গে রক্তে শর্করার মাত্রা ৪৫০ এরও বেশি। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে বুকে। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখতে হয় তাঁকে।
আরও পড়ুনঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হতেই ছাড়তে হয়েছিল অভিনয়? কেরিয়ারের মধ্য গগনে হঠাৎ এমন ছন্দপতন! রুপোলি পর্দা থেকে কেন সরে গিয়েছিলেন অর্পিতা চ্যাটার্জী?
তবে আপাতত স্বস্তির খবরও শোনালেন অভিনেত্রী। তাঁর কথায়, এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন পার্থপ্রতিম। কথা বলছেন, গল্পও করছেন। আইসিইউ থেকে সরিয়ে কেবিনে রাখা হয়েছে। যদিও বুকে যে সংক্রমণের শব্দ রয়েছে, তা পুরোপুরি সারতে সময় লাগবে। প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা নজর রাখছেন। পরিবার এখন ধীরে ধীরে স্বস্তির নিশ্বাস ফেলছে।
এই কঠিন সময়ে পরিবারের সবাই পাশে থাকলেও দায়িত্বের বড় অংশ সামলাতে হচ্ছে সোমাকেই। বড় মেয়ে কর্মসূত্রে শহরের বাইরে থাকেন, তাই বাবার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হলেও তৎক্ষণাৎ আসতে পারছেন না। ছোট মেয়ে মায়ের সঙ্গেই রয়েছে। আত্মীয়স্বজন ও বন্ধুরাও খোঁজ নিচ্ছেন নিয়মিত। তবু হাসপাতাল ও শুটিংয়ের ফাঁকে সবটা সামলানো সহজ নয়।
কাজ থেমে নেই। বর্তমানে ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে অভিনয় করছেন সোমা। পাশাপাশি নতুন কাজের কথাবার্তাও চলছে। ব্যক্তিগত দুশ্চিন্তার মধ্যেও পেশাগত দায়িত্বে অবিচল থাকার চেষ্টা করছেন তিনি। রঙের উৎসব এ বছর হয়তো তাঁর জীবনে ম্লান, তবে স্বামীর দ্রুত আরোগ্যই এখন একমাত্র কামনা।

