‘তোমাকে দরকার নেই…তুমি যেতে পারো’- কেরিয়ারের শুরুতেই জুটেছে তাচ্ছিল! নিজের দমে নিজের জায়গা তৈরি করেছেন স্নেহা চ্যাটার্জী!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। সুবর্ণলতা ধারাবাহিককে প্রথম অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে। তারপর একের পর এক ধারাবাহিকে কখনো ভিলেন চরিত্রে আবার কখনো পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ ধারাবাহিকেই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে স্নেহাকে। তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। হয়ে উঠেছেন দর্শকদের অন্যতম পছন্দের একজন অভিনেত্রী।

তবে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য তাদের পছন্দের অভিনেত্রী হওয়ার জন্য স্নেহাকে একসময় অনেক স্ট্রাগল করতে হয়েছে। অনেক অপমান লাঞ্ছনা অবজ্ঞা সহ্য করতে হয়েছে। দিতে হয়েছে একের পর এক অডিশন। রাতের পর রাত জেগে করতে হয়েছে অপেক্ষা। এবারে জনপ্রিয় টক শোতে এসে নিজের জীবনের সেই স্ট্রাগলের কথা সকলের সামনে বললেন স্নেহা।

actress

স্নেহা জানিয়েছেন একসময় তিনি অডিশন দিতে যাওয়ার জন্য ভয় পেতেন। কারণ সেখানে এত মানুষের সামনে তিনি ঘাবড়ে যেতেন বারবার। তাকে অভিনয় জীবনের শুরুর দিকে অনেক জায়গা থেকে অ্যাংকারিং এর অফার দেওয়া হয়েছিল। সেই সব জায়গায় সাবলীল ভাবে কাজ করেছেন তিনি। কিন্তু যখনই অভিনয়ের কথা আসত বিভিন্ন জায়গায় অডিশন দিতে হতো তখনই ঘাবড়ে যেতেন তিনি।

আরও পড়ুনঃ ‘এত খারাপ ইংরেজি বলে!’ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে গিয়ে ভুল ইংরেজি! দর্শকদের বিদ্রুপের শিকার শ্রাবন্তী চ্যাটার্জী!

এমনও হয়েছে মাঝরাতে বাবার সঙ্গে তিনি অডিশন দিতে গিয়েছেন রাজবাড়িতে। এক প্রত্যন্ত এলাকায় শুটিং হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে আছেন অভিনেত্রী। যখন দেখলেন প্রায় ভোর রাত হয়ে এসেছে অথচ তাকে ডাকা হচ্ছে না তখন তিনি বুঝতে পারলেন যে পরিচালকের তাকে কাজ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তখন তিনি নিজে থেকে জিজ্ঞাসা করলেন তিনি বাড়ি ফিরে যাবেন কিনা পরিচালক বলে দিলেন হ্যাঁ গাড়ি করে বাড়ি ফিরে যাও।

সে সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন কিন্তু তার প্রেমিক এবং বর্তমানে যিনি তার স্বামী তিনি সাহস যুগিয়েছিলেন স্নেহাকে। এরপর সুবর্ণলতাতে কাজ করা সুযোগ পান অভিনেত্রী। সুবর্ণলতা তে কাজ করার পরেই অভিনেত্রীর ভাগ্যের চাকা ঘুরে যায়। একের পর এক কাজের অফার আসতে থাকে অভিনেত্রীর কাছে। তারপরে অভিনেত্রী হিসেবে তিনি সব রকম চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু সুবর্ণলতা ধারাবাহিককে তিনি নেগেটিভ চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন তাই তার কাছে বেশিরভাগ সময় নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্যই অফার আসতো।

Back to top button