দুঃখ প্রকাশ না করতে পেরে প্রতিহিংসা পরায়ন হয়ে উঠছে রুপা! এখন তার কথায় রীতিমতো ভয় পাচ্ছে দীপা, তবে কি এটাই শুরু সম্পর্ক ভাঙনের?

বর্তমানে স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিকটি হলো অনুরাগের ছোঁয়া। সপ্তাহের পর সপ্তাহ টিআরপি টাপার হয়ে আসছে এই ধারাবাহিক। যদিও এই সপ্তাহে তার খানেক অন্যথা হয়ে দ্বিতীয় নম্বরে চলে এসেছে অনুরাগের ছোঁয়া। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার নিজের জায়গা দখল করে নেবে সুদীপা জুটি।

বেশ দীর্ঘ কিছুদিন ধরেই সূর্য আর দিপার মধ্যে চলছে ভুল বোঝাবুঝির পর্ব। সূর্য কিছুতেই দীপাকে ক্ষমা করতে পারছে না। আর দীপা বোঝাতে পারছে না যে তার কোন দোষ ছিল না। এইসব মিলিয়ে একপ্রকার ঝড় চলছে অনুরাগের ছোঁয়ার বর্তমান পর্বগুলিতে। আর তার মাঝখানে পড়ে গিয়েছে দুটো নিরপরাধ শিশু সোনা আর রুপা।

ছোট বেলাতেই আলাদা হয়ে যায় সোনা আর রুপা। সোনার জীবন ভরে ওঠে বিলাসবহুলতায়। আর রুপা অনেক কষ্ট করে নিজের মায়ের সঙ্গে দিন যাপন করতে থাকে। বর্তমানে রুপা জানতে পেরেছে তার বাবা ডাক্তারবাবু অর্থাৎ হিংসে কুটির বাবাই তার বাবা। কিন্তু তারপরেও হিংসে কুটি এত ভালো আছে আর সে এত কষ্টে আছে এমনটা কখনো ভাবেনি রুপা।

কিন্তু দিন দিন দীপার প্রতি সূর্যের ব্যবহার এত জঘন্য হয়ে উঠছে রুপা আর সহ্য করতে পারছে না এসব। সে নিজের মনের মধ্যে তার বাবার প্রতি একাধিক ক্ষোভ পুষে চলেছে। হসপিটাল থেকে বাড়ি ফিরতেই দীপা আর রুপা দেখে বাড়িতে বাড়িওয়ালি বসে রয়েছে। দু মাসের বাড়ি ভাড়া বাকি বলে তিনি একগাদা কথা শুনিয়ে জান দীপাকে।

রুপা তখন আর চুপ থাকেনি খুব কঠোরভাবে বলেছে ডাক্তারবাবুদেরত অনেক টাকা, তারা তোমাকে অপমান করতে পারে আর দুটো টাকা দিয়ে সাহায্য করতে পারে না? দীপা বলে ওদের যা আছে সব কিছু ওদের কোনটাই আমাদের নয়। তখন রুপা রেগে গিয়ে বলে তাহলে তুমি আর কোনদিন ওদের বাড়িতে যাবে না যদি যাও তাহলে আমি সবাইকে বলে দেবো ডাক্তারবাবু আমার বাবা। এখান থেকে বোঝা যাচ্ছে আস্তে আস্তে রুপার মধ্যে একটা প্রতি হিংসা পরায়ণ মনোভাব তৈরি হচ্ছে। তারা কেন এত কষ্টে থাকবে আর এত অপমান কেন সহ্য করবে তার মা এই প্রশ্নগুলো দিন দিন তাকে কঠোর বানিয়ে তুলেছে।

Back to top button