“আমার বউয়ের গায়ে হাত দেওয়া?”- পর্ণাকে বাঁচাতে গিয়ে ধরা পড়ে গেল সৃজন, অবাক অনুভব!

একটা ছেলে যখন বউ পাগল হয়ে যায়, নিজের বউকে যখন কথায় কথায় চোখে হারায় তখন তার কি অবস্থা হয় তারই জলজ্যান্ত উদাহরণ হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়ক সৃজন দত্ত।
আরো পড়ুন:কোর্টের আদেশ অমান্য করে একে অপরের থেকে আলাদা থাকবে মেঘ নীল! একে অপরকে ভুল বুঝেই দূরে সরছে তারা!
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা নিজের কলেজের বন্ধু অনুভবের অনুরোধে একটা ম্যাগাজিনের ফটোশুট করতে রাজি হয়ে যায়। কিন্তু প্রথম থেকেই তার এই কাজে খুব একটা সম্মতি ছিল না তার স্বামী সৃজনের। তাই নিজের বউকে এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায়নি সে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, পর্ণা ঠিক যেখানে যেখানে যায় সৃজনও তার পিছু পিছু সেখানেই চলে যায়। একেকবার একেক রকমের ছদ্মবেশ ধারণ করে নিজেকে সবার থেকে লুকানোর চেষ্টা করে। অনুভব যদি কখনো কোনোভাবে তার বউয়ের কাছাকাছি চলে আসে তাহলে তাতে ব্যাঘাত সৃষ্টি করে সৃজন।
অন্যদিকে এইবার কোনরকম বাধা দেয়নি ইশা। সে পর্ণার ফটোগুলো নিয়ে নতুন পলিটিক্স করার ফন্দি আটতে থাকে। আর তার জন্যই মৌমিতাকে নিজের বাড়িতে ডেকে নয় সে। এতবার মুখ পোড়ার পরেও নির্লজ্জের মতন মৌমিতা চেষ্টা করে যায় পর্ণার ক্ষতি করার।
View this post on Instagram
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এক জায়গায় ফটোশুট করতে গিয়ে বেশ কিছু অসৎ উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তি পর্ণার সাথে অসভ্যতা করে। আর ঠিক তখনই সেখানে চলে আসে সৃজন এবং ঘুসি মেরে লোকগুলোকে ধরাশায়ী করে ফেলে।

