নিপার জন্য এবার মিঠাইয়ের প্রাণ সংশয়! রুদ্র নিপার ঝামেলায় এবার সিড রুদ্রর হাতাহাতি, আসছে দূর্ধর্ষ পর্ব

এই মুহূর্তে বাংলার একটি প্রথম সারির চ্যানেল জি বাংলার একটি ভীষণ জনপ্রিয় সিরিয়াল হচ্ছে মিঠাই। এখন আর তেমনভাবে টিআরপি টানতে না পারলেও দীর্ঘ সপ্তাহ জুড়ে রানী হয়ে বসেছিল মিঠাই। বর্তমানে দর্শকদের মনে এই ধারাবাহিক সবার উপরে স্থান পায়। আর খুব বেশি দেরি নেই শীগ্রই শেষ হতে চলেছে মিঠাই।
এতদিন ধরে সবার সমস্যার সমাধান করেছে মিঠাই। একে একে সোম তোর্সা, রাতুল শ্রী, মিঠি তারপর সিড এর জীবনের রোহিনী সবাইকে সামলে আবার এক নতুন সমস্যার সম্মুখীন হলো সে। এবার একটি অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছে তার ননদ নিপা। খুন না করেও খুনের শাস্তি পেতে পারে সে। এমন একটি গুরুতর অবস্থায় দর্শকরা উত্তেজিত কী হবে তা জানার জন্য।
নিপা তার ফ্রেন্ড সার্কেলে থাকতে চায়, তাদের সাথে প্রোগ্রামে অংশ নিতে চায়। কিন্তু এতে আপত্তি জানায় রুদ্র। এর আগের পর্বে আমরা দেখেছি মিঠাই আর সিদ্ধার্থ খুব সুন্দর করে বোঝায় নিপাকে, কেন রুদ্র এমন করে তাও বলে কিন্তু তাতেও বোঝেনা নিপা। নিজের সিদ্ধান্তেই অটল থাকে সে। বরাবর নিপার জেদ ভীষণ বেশি। সেভাবে রুদ্র তাকে একটুও ভালবাসেনা। সে নিজে নিজেই নিজের একটি ফ্রেন্ড সার্কেল তৈরি করেছে এবং সেখানেই নিজের চরম বিপদ ডেকে এনেছে।
মিঠাইতে এখন জমজমাট পর্ব। আগের পর্বে দেখা গেছে নিপা প্রজ্ঞাকে ডাকতে গিয়ে দেখেছে তাকে কেউ খুন করে রেখেছে। আর সেই ছুড়ি সে নিজে হাতে তার পিঠ থেকে টেনে তুলেছে। যার জন্য এই খুনের অভিযোগ তার দিকেই সবার প্রথম। পুলিশের জিজ্ঞাসাবাদও চলছে। আসন্ন পর্বে দেখা যাবে মিঠাইয়ের উচ্ছে বাবু রেগে গিয়ে রুদ্রকে বলছে তুই এসিপির সাথে কথা বলবি কি বলবি না? তখন রুদ্র যথেষ্ট রেগে গিয়ে বলে আমি আজ পর্যন্ত কোন কিছুর জন্য ফেভার নিয়ে নিইনি। এই কথা শুনে মারাত্মক রেগে যায় সিদ্ধার্থ আর সঙ্গে সঙ্গে ফলের ঝুড়ি থেকে ছুরিটা তুলে রুদ্রর গলার সামনে ধরে।
ঠিক সেই সময় ঘরে ঢুকে মিঠাই। ঘরে ঢুকে সমস্ত কিছু দেখে হক চকিয়ে যায় সে। তারপর মিঠাই একটি বন্দুক তুলে নিয়ে নিজের কপালে ঠেকায় আর সিদ্ধার্থকে বলে উচ্ছে বাবু তুমি যদি এক্ষুনি পুলিশ দাদাকে না ছাড়ো তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। মিঠাইয়ের অন্তিম পর্বের প্রত্যেকটি এপিসোডই এখন টানটান উত্তেজনাময়। কী সিদ্ধার্থ এরপর? আর কী হতে চলেছে নিপার সাথে? এখন সেটাই দেখার বিষয়।

