সেরা দম্পতির শিরোপা পেলো শ্যামলী অনিকেত! ছেলেকে আঁচলে বাঁধতে নতুন নাটক শুরু করলো অপরাজিতা!

নিজের বুদ্ধি দিয়ে অনেক বড় একটা কাজ খুব সহজেই করে দেখিয়েছে জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলী। বর্তমানে ধারাবাহিকটি টিআরপি তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে। এই মেগার রোজকার গল্প এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যে দর্শকরা একটা পর্ব মিস করতে পারছেন না। ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে নায়ক নায়িকা অর্থাৎ শ্যামলী অনিকেতের জুটি।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, এইবার শ্যামলী যেভাবে দ্যা গ্রেট বেঙ্গল ক্যাটারার এবং অনিকেত এর মান সম্মান মুখ রক্ষা করেছে এবং এত বড় একটা অফার পাইয়ে দিয়েছে তাতে তার ওপর ভীষণ সন্তুষ্ট জোড়া বাড়ির প্রত্যেকে। অনিকেত নিজেও শ্যামলীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তাই ঠাম্মি আর বোনের কথা শুনে সে শ্যামলীকে নিয়ে একটা ডিনার ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এইটা যখন সে শ্যামলীকে এসে বলে তখন সেও খুব খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে একেবারেই খুশি হতে পারে না অপরাজিতা। কারণ তার মনে হয় সবকিছু তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনিকেত শ্যামলীর কাছে এসে তাকে ঘুরতে যাওয়ার কথা বলার চেষ্টা করে কিন্তু কিছুতেই বলে উঠতে পারে না। এর পর অনেকক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি চলে আর অবশেষে অনিকেত শ্যামলীকে রাতের বেলায় ডিনারে যাওয়ার কথাটা বলে। এটা শুনে ভীষন খুশী হয়ে যায় শ্যামলী। কিন্তু অনিকেত শ্যামলীকে কথায় কথায় এত বকাবকি করে যে শেষ পর্যন্ত শ্যামলী বলে সে যাবে না। কারণ স্যার তাকে খালি অপমান করে।

অনিকেতকে আটকাতে ছুটে গেলো মামনি

এরপর ঠাম্মি রোহিনী সহ সবাই শ্যামলীকে বোঝায় তার এই সুযোগটা নষ্ট করা উচিত হবে না। তাই শ্যামলী যেতে রাজি হয়। এর পর দুজনে তৈরি হয়ে বেরিয়ে যায়। কথাটা জানতে পেরে প্রচন্ড রেগে যায় অপরাজিতা। অপলা তৃষা দুজন মিলে অপরাজিতাকে বলে, শ্যামলী এবার সত্যি সত্যি অনিকেতকে নিজের হাতের মুঠোয় করে নিলো। অপরাজিতা আর বাড়িতে থাকতে পারে না। সে তারাতারি সেই রেস্টুরেন্টে চলে যায় যেখানে অনিকেত আর শ্যামলী গিয়েছে।

আরো পড়ুন: বুবাইকে বাঁচাতে এবার ঘটক সাজছে কৃষ্ণা! পর্ণার বুদ্ধিতে নিজের থেকেই ধরা দিল ঘোতন!

শ্যামলী অনিকেত হলো সেরা দম্পতি!

এদিকে অনিকেত আর শ্যামলী একসাথে খুব সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করতে থাকে। অনিকেত নিজের হাতে শ্যামলীকে কাঁটা চামচ দিয়ে খাওয়া শিখিয়ে দেয়। এরপর রেস্টুরেন্ট থেকে তাদের জানানো হয়, তাদের তরফ থেকে একটা খেলার আয়োজন করা হয়েছে যারা জিতবে তারা হবে সেরা দম্পতি। সেখানে গ্রহণ করে শ্যামলী আর অনিকেত। তারপর তারা দুজন একটা সুন্দর কাপল ড্যান্স করে। আর ঠিক সেই সময় সেখানে চলে আসে অপরাজিতা।

Back to top button