ধরা পড়তে চলছে ভাই! এবার কী করবে শ্যামলী-অনিকেত? এই তাপপ্রবাহেরে মরসুমে কেমন করে চলছে মহাপর্বের শুট?
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। সদ্য শুরু হওয়া মেগা ইতিমধ্যে জায়গায় করে নিয়েছে দর্শকদের মনে। বর্তমানে ধারাবাহিকের গল্প এসেছে বিরাট পরিবর্তন। গল্পের নায়িকা শ্যামলী ধারাবাহিকপ্রেমী মহলে ‘টক অফ দ্য টাউন’। বোকাসোকা গ্রামের মেয়ে শ্যামলী শহরের এসে পরিস্থিতিরে সঙ্গে লড়তে লড়তে হয়ে উঠেছে ক্ষুরধার বুদ্ধিমতী।
২৫শে এপ্রিল ছিল ধারাবাহিকের মহাপর্ব। ঝুলি থেকে বেরোবে বিড়াল। শ্যামলী প্রমাণ করবে এত ব্যবসায় লোকসানের কারণ অনিকেতের ভাই অরুনাভ। মালের বস্তায় কারচুপির কারণে এত টাকা ক্ষতি হয়েছে পারিবারিক ব্যবসায়। অনুরাভর পোল খোলার পর কী হতে চলেছে?
তাপপ্রবাহে ঘেমেনেয়ে শুটিং করেছে গোটা টিম। ধারাবাহিকের নায়ক অনিকেত ওরফে রণজয় বিষ্ণু সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,”আমাদের ইন্ডাস্ট্রিতে এমনটাই হয়। গরমকালে বাইরে শুট পড়ে আর শীতে ইনডোর শুট পড়ে। অবশ্য এতে কারোর দোষ নেই। গল্পে খাত যখন যেভাবে বয়। পুরোটাই কাকতালীয় ভাবে ঘটে। তবে আমাদের সঙ্গে অনেক সিনিয়র অভিনেতার কাজ করছেন, গরমে টেক দিচ্ছেন… এটাই অনুপ্রাণিত করে।”
অপরদিকে যিনি ধরা পড়তে চলেছেন সেই অনুরাভ বলছেন,” ১০০ পর্ব পাড় হয়েছে। বিড়াল ঝুড়ি থেকে বেরিয়েছে। দর্শকদের কাছে স্পষ্ট কে আসল ভিলেন। আজ ধরা পড়তে চলছে। যেভাবে গল্প এগিয়ে চলেছে, দর্শকরাও পছন্দ করছেন। আমি চাই তারা যেন এভাবেই ভালোবাসা দিতে থাকুন। আজ ধরা পড়তে চলেছি। দর্শক জি বাংলার পর্দায় দেখুন ধরা পড়ার পর কী হয়… “
আরো পড়ুন: কৃষ্ণার মুখে ঝা’মা ঘ’ষে সুইটিকে হোমে পাঠালো পর্ণা, বুবাইয়ের আবদার শুনে অবাক সৃজন!
অভিনেতার আরও সংযোজন এর আগে একাধিক নেতিবাচক চরিত্রে কাজ করেছেন তিনি। তবে অরুণাভ একেবারে আলাদা। সে বেপরোয়া নয়। তার মনেও ভয় আছে। ধারাবাহিকে এই অরুণাভর স্ত্রী তৃষা। তৃষা একেবারে স্বামীর সঙ্গে পার্টনার ইন ক্রাইম। তিনি জানান,”আমি এইটুকু বলছি ধরা পড়ার পর আমাকে আর অরুকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে… তবে তারপর থাকছে টান টান উত্তেজনা আর টুইস্ট। জানতে হলে দেখতে থাকুক কোন গোপনে মন ভেসেছে, শুধু জি বাংলার পর্দায়।”

