সৌমিতৃষার পর এবার বড়পর্দায় ডেবিউ করছেন শ্রুতি দাস, সিদ্ধান্ত চূড়ান্ত হতেই কেঁদে ফেললেন অভিনেত্রী!

কদিন আগেই শেষ হয়েছে রাঙা বউ (Ranga Bou)। অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ছিলেন এই ধারাবাহিকের প্রধান নায়িকা। আর তার কয়েকদিন যেতে না যেতেই তার জীবনে এলো এক নতুন সুযোগ। অনুরাগীদের সঙ্গে সেই খুশির খবর শেয়ার করে নিলেন শ্রুতি।
রাঙা বউ শেষ হওয়ার দশ দিন কাটতে না কাটতেই উইন্ডোজ থেকে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী শ্রুতিকে। অডিশন অব্দিও তাকে দিতে হয়নি। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, তাঁর আগের কাজগুলি এতটাই দক্ষতার সাথে তিনি করেছেন যে সেগুলো দেখেই এই ছবির প্রধান চরিত্রে তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রোডাকশন।
এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, “মোট তিনটি সিরিয়ালে কাজের পরই এত নামজাদা প্রোডাকশন হাউজের তরফে এত ভালো একটা চরিত্রের জন্য অফার পেলাম। ভীষণ আনন্দ হচ্ছে। বড় পর্দায় প্রথম কাজ করার একটা ভীতি তো মনে রয়েইছে। তবে ওঁরা দুজন আমাকে মন খুলে স্বাধীনভাবে কাজ করতে বলেছেন। যেখানে প্রয়োজন হবে ওঁরা পথ দেখাবেন।”
বড় পর্দায় এটাই তার প্রথম কাজ। নন্দিতা-শিবপ্রসাদ জুটির হাত ধরেই শুরু হতে চলেছে শ্রুতির বড়পর্দায় অভিযান। সম্পূর্ণ বিষয়টি চূড়ান্ত হওয়ার পর আবেগপ্রবণ হয়ে কেঁদেই ফেলেছিলেন অভিনেত্রী। তিনি জানান, বড় পর্দায় অভিনয় করতে গেলে যে সৌন্দর্য প্রয়োজন হয়, তার মুখে সে সৌন্দর্য নেই। তারপরেও এত বড় চরিত্রে যে তিনি সুযোগ পেয়েছেন তার জন্য তিনি অভিভূত।
শিবপ্রসাদ-নন্দিতার ‘আমার বস’-এ একটি গুরুতবপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতি দাসকে। এই বুধবারই ছবির শ্যুটংয়ের উদ্দেশ্যে কলকাতায় পা রেখেছেন বলিউডের জনপ্রিয় মুখ, বর্ষীয়ান অভিছনেত্রী রাখি গুলজার। এই ছবিতে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরও। দেখা যাবে শিবপ্রসাদকে।
View this post on Instagram

