‘আমি ঠিক নেই, আমার…’ একসঙ্গে ৯টি ওষুধ! গুরুতর অসুস্থ শ্রুতি দাস! কি হয়েছে অভিনেত্রীর?

এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। পর্দায় তাঁর চরিত্রটি নেতিবাচক হলেও অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি। সম্প্রতি ধারাবাহিকের প্রোমোতেও নিশাকে ঘিরে বড় চমক দেখা গিয়েছে। সেখানে দেখানো হয়, ঋষির হাতে গুলি লাগে নিশার। পরে জানা যায়, ঋষির ছদ্মবেশে অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে।

তবে শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও এখন কঠিন সময়ের মধ্যে রয়েছেন শ্রুতি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, নিজের ভুলের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পুরো বিষয়টি খোলাখুলি তুলে ধরেছেন। তাঁর শারীরিক অবস্থার কথা শুনে উদ্বিগ্ন অনুরাগীরাও।

শ্রুতি জানান, তিনি সাধারণত ওষুধ খেতে পারেন না। তাই একসঙ্গে বেশ কয়েকটি ওষুধ গুঁড়ো করে খেয়ে ফেলেছিলেন। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এবং পেইনকিলার একসঙ্গে নেওয়ার পর থেকেই শরীরে সমস্যা শুরু হয়। অভিনেত্রীর কথায়, তিনি বুঝতেই পারেননি এত শক্তিশালী ওষুধ একসঙ্গে খেলে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে।

অভিনেত্রী আরও বলেন, তাঁর দিনে মোট ১৩টি ওষুধ খাওয়ার কথা ছিল। কিন্তু তিন বারের ওষুধ একসঙ্গে গুঁড়ো করে খেয়ে ফেলেছিলেন তিনি। পরে বুঝতে পারেন, এই ভুল শরীরের জন্য মারাত্মক হতে পারে। মজা করে তিনি বলেন, সাধারণত মানুষ আত্মহত্যার চিন্তা করলে এভাবে ওষুধ খায়, কিন্তু তাঁর উদ্দেশ্য সেটা ছিল না।

আরও পড়ুনঃ ‘বন্ধুদের সঙ্গে রাতে একা ছাড়িনি…’ ‘ছটার মধ্যে বাড়ি ঢুকতে না ঢুকলে…’ ‘মা আর কোনদিনও কথা বলবে না এটা ও জানে!’ পর্দার মতো বাস্তবেও কড়া মা অঞ্জনা বসু! নিজের ছেলেকে নিয়েও অভিনেত্রীর স্পষ্ট বার্তা!

বর্তমানে শ্রুতি পুরোপুরি সুস্থ নন বলেই জানিয়েছেন। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিলেও এখনই কাজ থেকে বিরতি নেওয়া সম্ভব নয়। তাই শারীরিক অসুস্থতা নিয়েই প্রতিদিন শুটিং ফ্লোরে হাজির হচ্ছেন অভিনেত্রী। দর্শকদের ভালোবাসাই তাঁকে কাজ চালিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Back to top button