ধারাবাহিক ছেড়ে দিলেন মন দিতে চাই এর প্রধান নায়িকা! তার কারণ নিজেই জানালেন তিনি

বেশ অন্যরকম একটি টক ঝাল মিষ্টি গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচার শুরু করেছিল মন দিতে চাই (Mon dite chai) ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করতে পেরেছে তার অন্যতম কারণ হলো ধারাবাহিকের নায়িকার বুদ্ধি এবং মিষ্টি স্বভাব। অল্প কিছুদিনের মধ্যেই টিআরপিতেও বেশ ভালো একটা জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। তবে বর্তমানে মেগার টিআরপি একেবারে তলানিতে।
যতবার ধারাবাহিকের খলনায়িকা অর্থাৎ নায়কের সৎ মা নায়িকা নায়িকার অনিষ্ট করার চেষ্টা করেছে, তার মুখের উপর উপযুক্ত জবাব দিয়েছে সে। তার এই সাহসী চরিত্র এবং নায়ক নায়িকার জুটি ভীষণ পছন্দ ছিল দর্শকদের। হঠাৎ শোনা যাচ্ছে ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন নায়িকা। নিজের সমাজ মাধ্যমের পাতায় নিজের মুখেই এই কথা স্বীকার করেন তিনি। যা শুনে রীতিমতো মন খারাপ ভক্তদের।
ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি বাংলার দর্শকদের মাঝে ছেয়ে গিয়েছে। এই ধারাবাহিকের নায়ক সোমরাজের চরিত্রে দেখা রয়েছেন ঋত্বিক মুখার্জীকে এবং নায়িকার ভুমিকায় রয়েছেন অভিনেত্রী অরুনিমা হালদার। তবে এই মেগায় অরুনিমা হালদার ছাড়াও আরো একজন অভিনেত্রী রয়েছেন যাকেও দর্শক মহল নায়িকার আসনে বসিয়েছে। তিনি হলেন দোয়েল। অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা মিত্র(Shritama Mitra)।
এই শ্রীতমা চরিত্রটিও খুব ভালো লাগে ভক্তদের। সম্প্রতি দেখা যায় খলনায়িকার মালিনী তিতিরকে মারতে গিয়ে ভুল করে মেরে দেয় শ্রীতমাকে। আর তারপরেই শোনা যায় আর নাকি ধারাবাহিকের পর্দায় দেখা যাবে না অভিনেত্রী শ্রীতমাকে। তিনি নিজেই নিজের সমাজ মাধ্যমের পাতায় ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা লেখেন। তারপর কিছুক্ষণ করে সেই পোস্ট মুছেও দেন।
আরো পড়ুন:”আমি কার সঙ্গে রয়েছি, সেটা সংগীত পরিচালক দের বিচার্য বিষয় নয়!” ক্ষোভে ফুঁসে উঠলেন অনুপম পত্নী প্রশ্মিতা!
এই নিয়ে এক সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলে, তিনি সবটা স্বীকার করে নেন। তবে কি মারা যাবে দোয়েল? নাকি এই চরিত্রে আসবে অন্য কোনো নতুন মুখ? সেই কথা এখনো অবধি জানা সম্ভব হয়নি। অভিনেত্রী শ্রীতমা জানান, দীর্ঘ ১৪ ঘণ্টা অভিনয় করে তিনি এই দোয়েল চরিত্রটিকে গড়ে তুলেছিলেন। এই ধারাবাহিকের গোটা টিমকেই তিনি ভীষণ মিস করবেন।
View this post on Instagram

