“শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।” সব জল্পনা সত্যি করে সোহিনীকে জড়িয়ে শোভনের আদুরে আলাপ!

বর্তমানে বেশ চর্চিত একজন গায়ক হলেন শোভন গাঙ্গুলী (Shovan Ganguly)। কয়েক মাস আগেই প্রকাশ্যে এসেছিল শোভনের প্রেম ভাঙ্গার খবর। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক। এর আগে গায়িকা ইমনের সাথে তার সম্পর্ক ছিল।
অন্য দিকে, ছোট পর্দা থেকে শুরু করে ওটিটি মাধ্যম সবেতেই বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী হচ্ছেন সোহিনী সরকার। সোহিনীর প্রেম ছিল অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। কিন্তু কয়েক মাস আগে সোহিনী এবং রণজয় দু’জনেরই প্রেম ভেঙেছে। প্রেম ভাঙ্গার স্বল্প কিছুদিনের মধ্যেই যে তারা আবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়বেন সেটা কল্পনা করতে পারেননি তাদের বন্ধুরা।
স্বস্তিকার সঙ্গে শোভন গাঙ্গুলীর বিচ্ছেদের পর এই বিষয়ে ভক্তদের কাছে কোনও মন্তব্য করেননি শোভন। একেবারে মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি। তেমনই সোহিনীও নিজের ব্যক্তিগত জীবন কখনোই সেভাবে প্রকাশ্যে আনতে পছন্দ করেন নি। তাই রণজয়ের সঙ্গে প্রেম থেকে বিচ্ছেদ—কোনও বিষয় নিয়েই কোনও দিন আলোচনা করেননি।
ধারণা করা হচ্ছে এই নতুন প্রেম নিয়েও কোনো রকম চর্চা হোক তা মোটেই চাননি অভিনেত্রী। তাই কি অভিনেত্রীর ইচ্ছেকে সম্মান জানিয়ে শোভন গাঙ্গুলী পোস্ট করার আধ ঘণ্টার মধ্যেই আবার ছবিগুলি তাঁর সমাজমাধ্যমের পাতা থেকে মুছেও ফেললেন?
সম্প্রতি শোভন গাঙ্গুলী তার সমাজমাধ্যমে কিছু ছবি পোস্ট করেন যেখানে দেখা যায়, চারিদিক সবুজে ঘেরা, শোভনের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে অভিনেত্রী সোহিনী সরকার। আর এই ছবি দেখার পরেই তাদের প্রেম নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল তা সত্যি প্রমাণিত হয়। প্রকাশ্যে কখনও কেউ এ কথা বলেননি। সোহিনীর সঙ্গে ছবি পোস্ট করে শোভন লিখলেন, “শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।” তবে কি নিজেদের সম্পর্কের কথা এ ভাবেই ঘোষণা করলেন তাঁরা?


