‘খড়ি’কে মিস করেন না ‘সোলাঙ্কি’, খড়ি চলে যেতে ভেঙে পড়েছে গোটা গাঁটছড়া ভক্তকুল, কিন্তু অভিনেত্রীর এমন বক্তব্যে হতাশ দর্শক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিকের মধ্যে খড়ি আর ঋদ্ধির জুটি দর্শকদের মনের মধ্যে একটা আলাদা জায়গা দখল করে নিয়েছিল, এই রসায়ন দেখবার জন্যই মূলত দর্শকরা গাঁটছড়া ধারাবাহিক দেখতে শুরু করেন, দ্যুতি রাহুল,বনি কুনালের গল্প তার সাথে উপরি পাওনা হিসেবে জুড়ে যায়, কিন্তু মেন লিড হিসেবে বারংবার খড়ি আর ঋদ্ধির নাম উঠে আসে এটা অস্বীকার করার কোন জায়গা নেই।
এরপরে সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায় খড়ি। বদলে যায়, গাঁটছড়া ধারাবাহিকের কভার। নতুন সেই কভার ফটোতে দেখা যায় চেয়ারে বসে আছে ঋদ্ধি, কিন্তু কোথাও মৃত খড়ির মালা দেওয়া ছবি নেই, এইখানে দর্শকদের একাংশের মানুষ এই নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন, তাদের বক্তব্য গাঁটছড়ার প্রাণ হলো খড়ি, খড়ির অনুপস্থিতি গাঁট ছড়ায় ভীষণভাবে প্রকট হচ্ছে, সেখানে মালা দেওয়া খড়ির ছবিটাকেও তো রাখা যেতে পারতো কভারে।

খড়ির জন্য ঠিক এতটাই ভালোবাসা ছিল দর্শকদের মনে। খড়ি চলে যাওয়ার পর ধারাবাহিতির প্রতি অনেকটাই আগ্রহ কমে গিয়েছে দর্শকদের। যার প্রভাব স্পষ্ট ভাবে পরিলক্ষিত হচ্ছে ধারাবাহিকটির টিআরপিতে। একসময় টিআরপির শীর্ষে থাকতো এই ধারাবাহিক। আর আজ তলানিতে এসে ঠেকেছে ধারাবাহিকের জনপ্রিয়তা। থাকার মধ্যে রয়ে গিয়েছে খড়ির জন্য অগাধ স্নেহ।
কিন্তু যদি এমনটা জানা যায় সেই খড়িকে নিয়েই আর কোন উত্তেজনা কাজ করে না এই চরিত্রের অভিনেত্রী সোলাঙ্কির মনে, তাহলে কেমন লাগবে দর্শকদের? একদমই ভালো লাগবে না এটাই স্বাভাবিক। আর সেটাই হয়েছে। যে চরিত্রের জন্য দর্শকরা নিজেদের সমস্ত ভালবাসা উজাড় করে দিয়েছে সেই চরিত্রাভিনেত্রী একটুও মিস করেন না খড়িকে।
একটি সাক্ষাৎকারে সোলাঙ্কি নিজেই বললেন সেই কথা। কথায় কথায় অনেক কথার মাঝে তাকে জিজ্ঞাসা করা হয় যাকে নিয়ে দর্শকদের এত উদ্দীপনা সেই খড়িকে কি মিস করা হয়? শোলাঙ্কি স্পষ্ট জানান তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন চরিত্রটি থেকে সরে আসার। তাই সেভাবে বলতে গেলে তিনি মিস করেন না। তার এমন উত্তরে ভীষণই হতাশ তার ভক্তরা।

