“আপনি আমার মা হওয়ার যোগ্য নন!” বৈদেহীকে উচিত জবাব দিল স্বয়ম্ভু, সাথে রাজনাথের চোখ খুললো জগদ্ধাত্রী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরু থেকেই ধারাবাহিকটি বেশ নজর কেড়েছে দর্শকদের। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন সমাজের জঞ্জাল রূপি ক্রিমিনালদের সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করা ছাড়াও ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী অন্যতম উদ্দেশ্য ছিল নায়ক স্বয়ম্ভুকে তার বাড়িতে জায়গা করে দেওয়া। অনেক চেষ্টার পর সফল হলেও সেই সফলতা ছিল ক্ষণিকের।
সম্প্রতি জগদ্ধাত্রী সাথে উৎসবের পূর্ব সম্পর্ককে কাজে লাগিয়ে জগদ্ধাত্রীকে বাড়ির প্রত্যেকের কাছে খারাপ প্রতিপন্ন করতে সফল হয়েছে মেহেন্দি। স্বয়ম্ভুও এতদিন অনেক সহ্য করেছে, এইবার তার সৎ মাকে উচিত জবাব দিল সে। স্বয়ম্ভু বৈদেহিকে বলে, “এতদিন আপনাকে মা বলেই ডাকতাম, কিন্তু এখন বুঝতে পারছি উর্মিলা মুখার্জি ছাড়া আমার মা হওয়ার যোগ্যতা আপনার নেই।”
সে আরও বলে, “আপনি আমায় কি রিফিউজ করবেন আমি আপনাকে রিফিউজ করছি। এই মা ডাকটা শুধু আমার মৃতা মায়ের জন্যই তোলা থাক।” এরপর জগদ্ধাত্রী সবার সামনে রাজনাথ মুখার্জিকে বলে, মেহেন্দি সবটা শেষ করে দেওয়ার আগে যেন তাকে আটকানো হয়।
জগদ্ধাত্রীদের কথাগুলো রাজনাথকে একটু হলেও ভাবায়। যার ফলস্বরূপ রাজনাথ সবাইকে বলে, প্রত্যেকের সম্মত না হলে মেহেন্দি চাকরি করতে পারবে না। অন্যদিকে প্রত্যেকেই জগদ্ধাত্রীকে মারতে উঠে পড়ে লেগেছে। একদিকে মেডিসিন মাফিয়া আরেকদিকে তুষার তলা পাত্র আর তার পাশাপাশি ডক্টর ভূষণ কল। জগদ্ধাত্রী কি পারবে এই চরম বিপদ থেকে নিজেকে রক্ষা করতে?

