মেঘের কথা টের পাচ্ছে গিনি, রূপের আসল চেহারা সামনে আসতেই ভেঙে পড়লো গিনি

বর্তমানে বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। বর্তমানে বেশ জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প।
এ দিনের পর্বে দেখা যায় রূপের এমন ব্যবহার সহ্য করতে না পেরে নিজের ঘরে এসে কাঁদতে থাকে গিনি। সে সবকিছু জানানোর জন্য ফোন করে মিনিকে। কিন্তু তখনই সেখানে চলে আসে শালিনী। আর অত্যন্ত ধূর্ততার সাথে মিষ্টিভাবে হুমকি দেয় গিনিকে। সে আরো একবার বুঝিয়ে দেয় যে এই বাড়ির কোন কথা নিজের বাপের বাড়িতে যেন না তোলে গিনি।
অন্যদিকে মেঘ গানের অনুষ্ঠানে গিয়ে মুড অফ করে বসে আছে দেখে তার মন ভালো করার চেষ্টা করে জিষ্ণু। মেঘ তখন তার মনের সমস্ত দুঃখ খুলে বলে। জিষ্ণু মেঘকে জিজ্ঞাসা করে নীল আর মেঘের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটার কারণ কি জিষ্ণু? মেঘ কিছু না লুকিয়ে সবটাই তাকে বলে।
আরো পড়ুন: “তুই তৈরী থাকলে আমি তৈরী হয়ে যাবো”! শিমুলকে নিয়ে শতদ্রুর ভবিষ্যৎ পরিকল্পনা, গল্পে আসছে অন্য মোড়
ওদিকে গিনির ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে রূপকে তার মা ভাতের থালা হাতে ধরিয়ে দিয়ে বলে “যেমনটা শিখিয়েছি তেমন ভাবে থালাটা দাও।” কিন্তু রূপ গিনিকে থালাটা এমন ভাবেই দেয় যে গিনি সেটা ধরতে পারেনা এবং পড়ে যায় মাটিতে। সবার সামনে গিনিকে অসম্মান সূচক কথা বলে সেখান থেকে চলে যায় রূপ।
ঘরে এসে জামা কাপড় গুছিয়ে নেয় গিনি। সে আর ওই বাড়িতে এক মুহূর্ত থাকতে চায় না। সে বুঝতে পারে বাড়ির প্রত্যেকের ঠিক বলেছিল মেঘ ঠিক বলেছিল। কিন্তু কোন মুখে বাড়ি ফিরবে সে? গিনি ভাবতে থাকে বাড়ি গেলেই সবাই তার দিকেই আঙুল তুলবে। কি করবে কিচ্ছু ভেবে পায় না সে এমন সময় গিনির কাছে আসে রূপ। তবে কি আবার রূপের কথার জালে নিজেকে জড়িয়ে ফেলবে গিনি?
View this post on Instagram

